ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস বোয়িং-এয়ারবাস থেকে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী ইতালির ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি, ‘সাইবার হামলা’ বললেন শিক্ষামন্ত্রী

সাবেক মন্ত্রীর ভাইয়ের বাসায় পাওয়া গেল যেসব সরকারি মালামাল

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ফুফাতো ভাইয়ের ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ সরকারি মালামাল জব্দ করা হয়েছে। মেহেরপুর জেলা শহরের ক্যাশব পাড়ায় নেওয়া ভাড়া বাড়ি থেকে বৃহস্পতিবার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মালামালগুলো জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য কোটি টাকা। মন্ত্রীর ওই ফুফাতো ভাইয়ের নাম সাজহান সিরাজ ওরফে দোলন। তবে তার দাবি, মন্ত্রী ফরহাদ হোসের পক্ষে তিনি বাড়িটি ভাড়া নিয়েছিলেন। জব্দ মালামালের মধ্যে রয়েছে-বিনামূল্যে বিতরণের কুরআন শরিফ, কম্বল, বিভিন্ন ধরনের ক্রীড়াসামগ্রী, সেলাই মেশিন, হুইল চেয়ার, চিকিৎসকের অ্যাপ্রন, পিপি, শাড়ি, লুঙ্গি, থ্রিপিস, অক্সিজেন সিলিন্ডার, শিক্ষার্থীদের টিফিন বক্স। এসব সামগ্রীর গায়ে লেখা রয়েছে ‘বিক্রয়ের জন্য নহে’। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা কমিশনার (ভূমি) গাজী মূয়ীদুর রহমান এবং সেনা বাহিনীর মেজর জাহিন।

বাড়িটির মালিক সুরমান আলী জানান, দেড় বছর আগে বাড়িটির নিচতলা মাসে ৬ হাজার টাকা চুক্তিতে ভাড়া নেন দোলন। বিভিন্ন মালামাল রাখতেন। মাঝে মধ্যেই এখান থেকে মালামাল নিয়ে যাওয়া দেখতে পেতেন। পাড়ায় বাড়িটির নিকটজনদের কয়েকজন জানান, বিভিন্ন দিন বাড়ি থেকে বস্তা ভরে রিকশায় করে নিয়ে যেতে দেখেছেন। এসব মালামাল গোপনে বিক্রি করতেন বলে ধারণা তাদের। দোলনকে অভিযানকালে ডেকে নিয়ে মালামালের বৈধতার প্রমাণ দেখতে চান। তিনি প্রমাণ দেখাতে ব্যর্থ হন।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গাজী মূয়ীদুর রহমান বলেন, একটি সূত্রে ওই বাড়ির নিচতলায় সরকারি মালামাল রয়েছে জানতে পারেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বাড়িটির মালিকের সহায়তায় গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। বাড়ির চারটি কক্ষে পাওয়া যায় বিপুল পরিমাণ সরকারিসামগ্রী। লরির মাধ্যমে জব্দ মালামালগুলো জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে পুলিশ প্রহরায় রাখা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান

সাবেক মন্ত্রীর ভাইয়ের বাসায় পাওয়া গেল যেসব সরকারি মালামাল

আপডেট সময় ০৩:৩৫:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪