সংবাদ শিরোনাম ::
দুর্নীতির অভিযোগের মধ্যেই কাস্টমস কর্মকর্তা শামীমের পদোন্নতি ঘিরে বিতর্ক শুধু রংপুর কেন্দ্রীয় কারাগারের কারাক্যান্টিন থেকেই প্রতি মাসে ৫ লাখ টাকা গুনে গুনে নেন ডিআইজি মোঃ কামাল ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ রঞ্জিত দে’র বিরুদ্ধে পানামা পেপারসে নাম, ১২১ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে এবার “ড্রাই আনারস” এর চমক! কৃষি শিল্পে নতুন বিপ্লব ৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা ৪ জেলায় সীমিত পরিসরে আজও ব্যাংক খোলা বৃদ্ধ মা-বাবাকে ভিটেবাড়ি থেকে উচ্ছেদ ও মারধরের প্রতিবাদ করায় ববি শিক্ষার্থীর ওপরে হামলা

হাতীবান্ধায় কাজ না করেই প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ

লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় ৩শত ৯০টি প্রকল্পের প্রায় ১১কোটি টাকার মধ্যে ৪কোটি টাকার কাজ করা হয়েছে। এসব সরকারী বরাদ্দের প্রায় ৭কোটি টাকার কাজ না করেই কাজের নামে ভূয়া ভাউচার দেখিয়ে সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তা প্রকল্প চেয়ারম্যানের সাথে যোগসাজশ করে সরকারী এ বিশাল অংকের টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, ২০২৩-২০২৪ ইং অর্থ বছরের গ্রামীন অবকাঠামো সংস্কার ও রক্ষনাবেক্ষন প্রকল্পের আওতায় এসব কাজ গত ৩০ জুন ২০২৪ ইং তারিখ শেষ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বরাদ্দের টাকা সেতু, কালভাট, হেরিংবন্ড, ইজিপিপি ও বন্যা আশ্রয়ন কেন্দ্র নির্মানে ব্যয় ধরা হলেও কাজ না করেই সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকল্প চেয়ারম্যানের সাথে যোগসাজশ করে সরকারী বরাদ্দের প্রায় ৭কোটি টাকা লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে।

লালমনিরহাট জেলা ত্রান অফিস জানান, জেলার হাতিবান্ধা উপজেলায় খাদ্যশস্যসহ ৩শত ৯০টি প্রকল্পের সরকারী বরাদ্দ ১০কোটি ৭৬লক্ষ ৪০হাজার ৫শত ৯৭টাকা ১১পয়সা। তবে অভিযোগকারী জানান, এসব প্রকল্পের অধিকাংশের অস্তিত্ব খুৃৃঁজে পাওয়া যায়নি।

সরকারী এসব বরাদ্দের বিশাল অংকের টাকা দিয়ে সঠিক ভাবে কাজ না করে লুটপাটের ঘটনায় লালমনিরহাটের একজন সচেতন নাগরিক লিখিত অভিযোগ সংশ্লিষ্ট দপ্তর গুলোতে ইতোমধ্যেই পাঠিয়েছেন বলে তিনি জানান।

অভিযোগকারী জানান, দুদক এ ঘটনায় ১৫ দিনের মধ্যে ব্যবস্হা গ্রহন না করলে তিনি এসব রাষ্ট্রীয় টাকা উদ্ধারে হাইকোর্টে আশ্রয় নিবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে উক্ত অভিযোগ অস্বীকার করেন তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির অভিযোগের মধ্যেই কাস্টমস কর্মকর্তা শামীমের পদোন্নতি ঘিরে বিতর্ক

হাতীবান্ধায় কাজ না করেই প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ

আপডেট সময় ১০:৩২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪