সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

বন্যার্তদের ১ কোটি টাকা অনুদান দেবে বিসিবি

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অধিকাংশ জেলায় মানুষ এখন পানিবন্দি। খাবার, বিশুদ্ধ পানির সংকটসহ নানা সমস্যায় এখন জর্জরিত তাদের জীবন। এই সংকটকালে বানভাসি মানুষের পাশে দাঁড়াচ্ছেন দেশের সব শ্রেণি-পেশার মানুষ। বন্যার্তদের জন্য অনুদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

শনিবার বিসিবির বৈঠকে বন্যার্তদের জন্য অনুদান প্রদানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩ হাজার ব্যাগ শুকনো খাবার ও ১ কোটি টাকা সহায়তা দেবে ক্রিকেট বোর্ড। ত্রাণ কার্যক্রমে সেনাবাহিনীর সহায়তা নিচ্ছে তারা। ৩ হাজার ব্যাগ শুকনো খাবার রোববার সেনাবাহিনীর হাতে পৌঁছে দেবে বিসিবি।

সাকিবকে বাদ দিতে লিগ্যাল নোটিশ, যা বললেন ফারুক আহমেদ

বন্যার্তদের পাশে থাকার কথা জানিয়ে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘বর্তমানে বন্যাদুর্গত মানুষদের নিয়ে আমরা ভাবছি। তাদের এমন কঠিন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। সাহায্য ও ত্রাণ দিতে দ্রুত পদক্ষেপ নিয়েছি। এমন সংকটাপন্ন অবস্থা কাটিয়ে উঠতে যে ধরনের সহযোগিতা দরকার, সেটার সর্বোচ্চ করতে আমরা প্রস্তুত।’

ফারুক আরও যোগ করেন, ‘এমন চ্যালেঞ্জিং সময়ে বিসিবি নিবেদিত থাকবে। এ ধরনের কাজে আমরা সমন্বয় ধরে রেখে কাজ করব। এমন কাজে আমরা সবাইকে আহ্বান করছি যেন তারাও নিজেদের জায়গা থেকে প্রচেষ্টা চালিয়ে যায়।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

বন্যার্তদের ১ কোটি টাকা অনুদান দেবে বিসিবি

আপডেট সময় ১২:৫৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪