সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

ভারতে পালাতে গিয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিহত

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্না ভারতে পালানোর সময় দেশটির সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে নিহত হয়েছেন।

শনিবার সকালে ভারতের মেঘালয় সীমান্তে এ ঘটনা ঘটেছে বলে একটি সূত্রে জানা গেছে।

ইসহাক আলী খান পান্নার ভাগনে কাউখালী উপজেলার চিড়াপাড়া পার সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাইকুজ্জামান তালুকদার মিন্টু দাবি করেন, আমার মামা পান্না শনিবার সকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে একটি পাহাড় থেকে পা পিছলে পড়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

তবে তিনি কবে, কখন, কীভাবে শিলং গিয়েছিলেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি তালুকদার মিন্টু।

পান্নার ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর এক সদস্যের সঙ্গে তিনি সিলেট সীমান্তের কানাইঘাট উপজেলার একটি নির্জন এলাকা দিয়ে স্থানীয় চোরা কারবারিদের সহায়তায় সীমানা অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা চালান। রাত ৩টার দিকে তারা দোনা সীমান্ত পেরিয়ে একটি নির্জন পাহাড়ি এলাকা দিয়ে হাটার সময় বিএসএফের গুলির মুখে পড়েন। তখন হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে পাহাড় থেকে নিচে পড়ে ইসহাক আলী মারা যান।

জানা গেছে, তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। ধারণা করা হচ্ছে, দেশে বিরাজমান পরিস্থিতিতে নিরাপত্তাশঙ্কায় দেশ ছাড়ছিলেন তিনি। তবে এ ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি অনেকেই শেয়ার দিয়ে সেটি ইসহাক আলী পান্নার বলে দাবি করছেন। ওই ছবিতে পান্নাকে কালো টি-শার্ট ও কালো প্যান্ট পরিহিত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তার পা থেকে রক্ত প্রবাহিত হয়েছে। পিঠের কাছে রক্তের ছোপও দেখা গেছে।

ইসহাক আলী খান পান্না ১৯৯৪ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১২ সালের সম্মেলনের পর ইসহাক আলী খান পান্না আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক হন।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দিন পিরোজপুরে পান্নার ব্যয়বহুল বাড়িতে ছাত্র-জনতা হামলা করে ভাঙচুর, লুটপাট ও আগুন ধরিয়ে দেয়। এরপর তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

ভারতে পালাতে গিয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিহত

আপডেট সময় ১১:২৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪