ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

মানবিক বিপর্যয় মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করছে জাতিসংঘ: ডোজারিক

বাংলাদেশের মানবিক বিপর্যয় মোকাবিলায় সহযোগিতা করে যাচ্ছে। বন্যা পরিস্থিতির বিষয়টিতে নজর দিবে বলে জানিয়েছে ঢাকাস্থ জাতিসংঘের প্রতিনিধিরা।

শুক্রবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে ভারতে নদীর বাঁধগুলো খুলে দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশে সৃষ্ট ভয়াবহ বন্যা পরস্থিতি নিয়ে সংস্থাটির দৃষ্টি আকর্ষণ করা হলে জবাব দেন মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক।

ব্রিফিংয়ে জাতিসংঘের সাংবাদিক জানতে চান, বাংলাদেশে বন্যায় এখন পর্যন্ত ১৩ জন নিহত এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী ভারত উজানে বাঁধের গেট খুলে দেওয়ায় এই বন্যার পরিস্থিতি আরও তীব্র হয়েছে। যদিও ভারত দাবি করেছে যে পানির প্রবাহ স্বয়ংক্রিয় ছিল, তবুও এর ফলে নিম্নাঞ্চলে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। জাতিসংঘ বা এর সহযোগী সংস্থাগুলোর পক্ষ থেকে বন্যাকবলিতদের জন্য কোনো সহায়তার ঘোষণা আছে কি?

জবাবে মুখপাত্র ডোজারিক বলেন, আমি জানি, বাংলাদেশে আমাদের সহকর্মীরা মানবিক বিপর্যয় মোকাবিলায় কাজ করে যাচ্ছে। এই সুনির্দিষ্ট বিষয়টিতে আমি নজর দিব।

উল্লেখ্য, দেশের চলমান বন্যায় শুক্রবার পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে ১২ জেলার ৭৮ উপজেলার প্রায় ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলাগুলো হলো, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেট, লক্ষীপুর ও কক্সবাজার। আকষ্মিক এই বন্যায় দুই নারীসহ ১৩ জনের মৃত্যু হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

মানবিক বিপর্যয় মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করছে জাতিসংঘ: ডোজারিক

আপডেট সময় ০২:৫০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪