সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন দিলেন বিচারকরা

চলমান বন্যা পরিস্থিতিতে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দিচ্ছেন জেলা আদালতে কর্মরত বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন।

বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার গঠিত ত্রাণ তহবিলে এ অনুদান প্রদান করা হবে। শুক্রবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন বিচারকবৃন্দ। জেলা আদালতে কর্মরত বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন ২৩ আগস্ট এই সিদ্ধান্ত নিয়েছে’।

‘সারা দেশের জেলা আদালতগুলোতে কর্মরত বিচারকদের একদিনের বেতনের অর্থ দিয়ে একটি জরুরি তহবিল গঠন করা হয়েছে। এছাড়াও নিজস্ব ব্যবস্থাপনায় বন্যার্তদের সহায়তায় ত্রাণ কার্যক্রমেও অংশ নিচ্ছে সংগঠনটি। ইতোমধ্যে দুর্গত এলাকাগুলোতে বন্যাকবলিত জনসাধারণের মধ্যে শুকনো খাবার, ওষুধ ও বিশুদ্ধ পানি বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে’।

এতে আরো বলা হয়, ‘সংগঠনটির জরুরি ত্রাণ তহবিলে অনুদান প্রেরণের ক্ষেত্রে ইতোমধ্যে বিচারকরা আশাব্যঞ্জক সাড়া প্রদান করেছেন। আগামী দুই দিনের মধ্যে বিচারকদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ সংগ্রহ করে উক্ত অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন দিলেন বিচারকরা

আপডেট সময় ০২:৪৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪