সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী ফলক ভেঙে ফেলা হয়েছে : কাদের

সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী ফলক ভেঙে ফেলা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, এরা (বিএনপি) যে আন্দোলন নামে কী করবে এটা বোঝা যায়। তারা এখন উদ্বোধনী ফলক ভেঙে ফেলেছে, সেটা আমারও না, শেখ হাসিনার।আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত দপ্তর উপ-কমিটির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (১৮নভেম্বর) বিকেলে প্রস্তুতি সভাটি আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, আজকে বাংলাদেশে নতুন করে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। আজ শেখ হাসিনার উন্নয়ন অর্জনের যারা শত্রু, উন্নয়ন আর অর্জনের বিষোদগার যারা করে যাচ্ছে তারা অন্ধকারে কাঁচপুর ব্রিজের প্রান্তে আমাদের নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী ফলক গুড়িয়ে দিয়েছে।

dhakapost

তিনি বলেন, আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের অবশ্যই খুঁজে বের করা হবে। আমাদের সচিব এখানে আছে। বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে তাকে দায়িত্ব দিয়েছি। একটা মামলাও করতে হবে।

এই ফলক ভাঙার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুতই শনাক্ত করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, এমন একটা প্রকল্পের উদ্বোধনী ফলক ভেঙেছে যেটা চট্টগ্রামে যাতায়াতে অহংকারের একটা বিষয়। এ প্রকল্পের আওতায় নির্মিত তিন সেতুতে জাপান যে ফান্ড দিয়েছে তাতে ১১০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে।

আওয়ামী লীগের দপ্তর উপ-কমিটির আহ্বায়ক ড. অনুপম সেনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, মো. সাখাওয়াত হোসেন শফিক, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু, সানজিদা খানম, আনিসুর রহমান, আব্দুল আউয়াল শামীম প্রমুখ।

প্রস্তুতি সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী ফলক ভেঙে ফেলা হয়েছে : কাদের

আপডেট সময় ০৬:৩১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২