সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

মিরপুরে ছাত্রদলের নাম ভাঙিয়ে ফলের আড়ত দখল

রাজধানীর মিরপুরে ছাত্রদলের নাম ভাঙিয়ে ফলের আড়ত দখলের অভিযোগ উঠেছে। গত ৬ আগস্ট মিরপুর ১ নম্বরের শাহ আলী মাজারের ২২ নম্বর দোকান খাজা বাণিজ্য ভান্ডার দখল করে নেয় একটি সন্ত্রাসী দল। এই ঘটনায় মঙ্গলবার সেনাবাহিনীর কাছে অভিযোগ দেন দোকান মালিক নয়ন।

অভিযোগে জানা যায়, জনৈক সাব্বির হোসেন সজিব, মানিক, সাজিদ আল হাসান, আবুল, মামুনসহ অজ্ঞাত সন্ত্রাসীরা লাঠিসোটা নিয়ে শাহ আলী মাজারের ২২ নম্বর দোকান খাজা বাণিজ্য ভান্ডার দখলে নেয়। তারা দোকানে ঢুকে সিসি ক্যামেরা ভাঙচুরসহ ফলের ক্যারেটে হামলা চালায়। এরপর কয়েক মন ফল ও ক্যাশবক্স ভেঙে নগদ ৭ লাখ টাকা নিয়ে যায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা আড়তটি দখল করে তাদের কব্জায় নেয়।

এ ঘটনার একটি ভিডিও যুগান্তরের হাতে এসেছে। ভিডিওতে দেখা গেছে সজিব ও মানিকের নেতৃত্বে একটি গ্র“প আড়তে ঢুকে হামলা ও ভাঙচুর করছে।

স্থানীয়রা জানান, হামলাকারীদের অনেকে শাহআলী থানা ছাত্রদলের সক্রিয় কর্মী। তারা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ন কবির রওশনের অনুসারী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

মিরপুরে ছাত্রদলের নাম ভাঙিয়ে ফলের আড়ত দখল

আপডেট সময় ০১:০৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪