ঢাকা ০১:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

খুলনায় লুটপাটের অভিযোগে বিএনপির ছয় নেতাকে শোকজ

খুলনা জেলা বিএনপির সদস্য শাহাদাৎ হোসেন ডাবলুসহ ছয় নেতাকে লুটপাটের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী মঙ্গলবার এ নোটিশ দেন।

শোকজ নোটিশ পাওয়া অন্য নেতারা হলেন- কপিলমুনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সন্তোষ সরদার, হরিঢালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার তোফাজ্জেল, যুগ্ম সম্পাদক মাসুম হাজরা, বিএনপি কর্মী মিঠু গাজী ও যুবদল কর্মী রায়হান সরদার।

তাদের পাঁচ দিনের মধ্যে জেলা বিএনপির দপ্তরে শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে। তবে কোথায়, কী লুটপাটের অভিযোগ ওঠায় তাদের শোকজ করা হয়েছে- তা জানা যায়নি।

এর আগে হিন্দু ব্যবসায়ীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে ১০ আগস্ট পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম এনামুল হক ও সদস্য কিশোর মণ্ডলকে দল থেকে সাময়িক বহিষ্কার এবং রূপসার শ্রীফলতলা ইউনিয়ন বিএনপির পাঁচ নেতাকে শোকজ করা হয়েছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

খুলনায় লুটপাটের অভিযোগে বিএনপির ছয় নেতাকে শোকজ

আপডেট সময় ১২:৩০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪