ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান বোরহানউদ্দিন টবগী ৩ নং ওয়ার্ডে এলাকার উন্নয়নে মেম্বার হতে চান – আলমগীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ছাত্রনেতা সজিব আহমেদ মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের আয়োজনে নব-নির্বাচিত এমপি’কে সংবর্ধনা  মির্জাপুরে চার দিন পর বিএনপির নেতার মরদেহ উদ্ধার এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ঈদে বাড়ি ফেরার পথে নারী শিশুসহ নিহত ৩, আহত ৯ টাঙ্গাইলে প্রত্যাশা ভেঙে ঈদের বেচাকেনা কম ঈদ উপলক্ষে সাতক্ষীরা সদর আগড়দাঁড়ি মাদ্রাসায় অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ রাজশাহীতে পরিত্যক্ত ২১টি ককটেল উদ্ধার

১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে সরকার ভয়ে আছে : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে সরকার ভয়ে আছে। আমরা সমাবেশ করার জন্য একটা জায়গা চেয়েছি। দিলে ভালো, না হয় পুরো ঢাকা শহরে তিন চারদিন ধরে সমাবেশ হবে, কেউ ঠেকাতে পারবে না।

তিনি বলেন, আমাদের দলের কর্মীরা এখন ভয় পায় না। গত কয়েকদিনের সমাবেশে আপনারা সেটা দেখেছেন। যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েও কর্মীদের দমানো যায়নি।

শুক্রবার (১৮ নভেম্বর) প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘খালেদা জিয়ার মুক্তি, তারেক ও জোবায়দা রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার’ দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, খালেদা জিয়া একজন সফল প্রধানমন্ত্রী। তথাকথিত একটা মিথ্যা মামলায় তাকে দোষী করে জেলে রাখা হয়েছে।

তিনি বলেন, তারেক রহমান অত্যন্ত সাধারণ জীবন যাপন করে। অথচ তার বিরুদ্ধে অপ্রাসঙ্গিক সব মিথ্যাচার ছড়ানো হয়েছে। যদি সত্যিকারের নির্বাচন হয়, তাহলে তারেক রহমান বিপুল ভোট পেয়ে জয়লাভ করবেন।

বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা এম নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মোহাম্মদ শাহজাদা মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে সরকার ভয়ে আছে : দুদু

আপডেট সময় ০৬:২৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২