সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ: পেন্টাগন

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হয়। গত ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।

যুক্তরাষ্ট্র এ সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছে বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার।

মঙ্গলবার পেন্টাগনের নিয়মতি ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নে এমন কথা জানিয়েছেন তিনি।

পেন্টাগন করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারী জানতে চান, অন্তর্বর্তী সরকারের অধীনে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাকে পেন্টাগন কীভাবে দেখছে? এই ক্রান্তিলগ্নে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে কোনো সহযোগীতা বা যোগাযোগ আছে?

জবাবে পেন্টাগনের মুখপাত্র বলেন, আপনি ঠিকই জানেন, বাংলাদেশের সঙ্গে আমাদের একটি প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। আমরা আমাদের মূল্যবোধ এবং স্বার্থকে সমর্থন করার জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে উন্মুখ রয়েছি।

তিনি আরও বলেন, একটি মুক্ত এবং উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য আমরা কাজ করব। তবে এই মুহূর্তে কোনো নির্দিষ্ট যোগাযোগ বা সহযোগিতার বিষয়ে বলার মতো কিছু নেই। যেহেতু এটি বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্কিত, আমরা আশা করব বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত হবে এবং যেকোনো ধরনের সহিংসতা এড়িয়ে যাওয়া যাবে। কিন্তু মার্কিন-বাংলাদেশ সম্পর্ক নিয়ে যেকোনো প্রশ্নের জন্য আমি আপনাকে আমাদের স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানাই।4

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ: পেন্টাগন

আপডেট সময় ০১:০০:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪