ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

নরসিংদীতে ডিম ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আহত ১

নরসিংদীতে মোমেন মিয়া নামে এক ডিম ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা ভাগ্নে অনিক। মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা থানার ভিটি মরজাল শিমুলতলী এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করেছে। নিহত ব্যবসায়ী মোমেন মিয়া (৩৫) শিবপুর থানার যোশর উত্তরপাড়া এলাকার আসাদ মিয়ার ছেলে।

এ ঘটনায় গুরুতর আহত ভাগ্নে অনিক (২২)কে প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়েছে। অনিক বেলাব উপজেলার হোসেন নগর গ্রামের আলী হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোমেন মিয়া তার বোনের বাড়ি পাশ্ববর্তী বেলাব উপজেলার হোসেন নগর গ্রাম হতে ভাগ্নে অনিককে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে শিবপুরের যোশর এলাকায় বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের ভিটি মরজালের শিমুলতলী এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের দুই আরোহীকে এলোপাতারি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী মোমেন মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অনিককে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।

নিহত মোমেন মিয়ার ছোট ভাই বাবু মিয়ার অভিযোগ, যোশর উত্তরপাড়া এলাকার সবদর আলীর ছেলে সালাম (৩৪) ও হানিফার ছেলে শামীম (৩০) একই এলাকার ডিম ব্যবসায়ী মোমেন মিয়ার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ার কারণে তারাসহ একদল দুর্বৃত্ত তার ভাই মোমেনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের পক্ষ হতে পাওয়া অভিযোগ অনুযায়ী আইনগত পদক্ষেপ নেয়া হবে। কে বা কারা কী কারণে হত্যার ঘটনা ঘটিয়েছে তদন্তের পর বলা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

নরসিংদীতে ডিম ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আহত ১

আপডেট সময় ০৭:০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪