সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

গাজায় ইসরাইলি রকেট হামলায় নিহত শতাধিক

ইসরাইল-ফিলিস্তিন চলমান সংঘাতের মধ্যেই ফের রকেট হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার গাজার একটি স্কুলে এই ভয়াবহ হামলা চালায় ইসরাইল। যেই হামলায় ১০০ জনেরও বেশি নিহত হয়েছেন বলে দাবি করছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। এ ছাড়া বহু মানুষ আহত হয়েছেন।

ইসরাইলের হামলার বিষয়ে গাজার প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, ‘মৃতের সংখ্যা এখন ৯০ থেকে ১০০-এর মধ্যে। আরও বহু মানুষ আহত হয়েছেন। তিনটি ইসরাইলি রকেট ওই স্কুলে আঘাত হানে, যেটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আবাসস্থল ছিল।’

রকেট হামলার প্রভাবে স্কুলটিতে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফলে ভবনে আটকা পড়েছেন অনেকে। আটকাপড়াদের উদ্ধার অভিযান কার্যক্রম চলমান রয়েছে। আর এ ঘটনাকে ‘ভয়াবহ’ বলে আখ্যা দিয়েছে ইসরাইল। তারা বলছে, এ হামলায় আটকাপড়াদের মধ্যে অনেকেই আগুনে পুড়ে গেছেন।

এ বিষয়ে বাসাল আরও বলেন, ‘উদ্ধারকাজে নিয়োজিতরা শহিদদের মৃতদেহ উদ্ধার এবং আহতদের উদ্ধার করতে কাজ করছে। সেই সঙ্গে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’

এর আগে গত বৃহস্পতিবার ইসরাইলি সামরিক বাহিনী গাজায় দুটি স্কুলে হামলা চালায়, যেখানে কমপক্ষে ১৮ জন নিহত হন। ইসরাইলি সামরিক বাহিনী সে সময় হামলা সম্পর্কে বলেছিল যে তারা হামাসের কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে।

আর শনিবার গাজা শহরের আল-সাহাবা এলাকায় আল-তাবাঈন স্কুলে বিমান হামলার পর, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ‘তারা হামাস সন্ত্রাসীদের আক্রমণ করেছে, যেটি হামাসের কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের মধ্যে রয়েছে।’ সেই সঙ্গে তাদের দাবি, বিমান হামলায় আঘাতপ্রাপ্ত স্কুলের ভেতর থেকে সন্ত্রাসীরা তাদের কার্যক্রম চালাচ্ছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

গাজায় ইসরাইলি রকেট হামলায় নিহত শতাধিক

আপডেট সময় ১২:১৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪