সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

দোনেৎস্কে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৪

ইউক্রেনের পূর্বঞ্চলীয় প্রদেশ দোনেৎস্কের কস্টিয়ান্তিনিভকা শহরের একটি সুপারমার্কেটে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ১৪ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।

শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পেস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর কিয়েভ পোস্টের।

তিনি বলেন, দোনেৎস্ক অঞ্চলে কস্টিয়ান্তিনিভকা শহরের একটি সুপারমার্কেটে রাশিয়ার হামলায় অন্তত ১৪ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছে।

ইউক্রেনের কর্মকর্তাদের পোস্ট করা ছবি ও ভিডিওতে ধ্বংস হওয়া ভবন থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। আগুন নেভানো হয়েছে বলে পরবর্তীতে জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী।

জেলেনস্কি বলেন, রুশ সন্ত্রাসীরা একটি সুপারমার্কেট এবং একটি পোস্ট অফিসে হামলা করেছে। ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছে। জরুরি সেবাকর্মীরা ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধান করছেন।

কস্টিয়ান্তিনিভকা শহর পূর্ব ইউক্রেইনের সক্রিয় যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ১৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত। দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেন সরকারের কব্জায় থাকা অংশগুলো নিয়মিতই রাশিয়ার গোলা ও বিমান হামলার শিকার হয়।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল আন্দ্রি কোস্তিন এক্সে কস্টিয়ান্তিনিভকা শহরে মৃতের সর্বশেষ সংখ্যা জানাতে গিয়ে বলেছেন, যুদ্ধক্ষেত্রে কোনো পরিস্থিতিতেই বেসামরিক নাগরিকদেরকে হামলা নিশানা করা ঠিক না।

তবে রাশিয়া পূর্ব ইউক্রেনের ওই শহরটিতে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। রাশিয়া বরাবরই যুদ্ধে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের হামলার নিশানা করার কথা অস্বীকার করে আসছে।

২০২২ সালে ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরুর পর থেকে ২৯ মাসে রাশিয়া হাজার হাজার সাধারণ মানুষকে হত্যা করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

দোনেৎস্কে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৪

আপডেট সময় ১১:১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪