সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

ইবি উপাচার্য উপ-উপাচার্য কোষাধ্যক্ষের পদত্যাগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নির্ভরযোগ্য একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে ই-মেইলের মাধ্যমে শিক্ষা সচিব বরাবর পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনজনই। পত্রে তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।

তবে এ বিষয়ে উপাচার্য ও কোষাধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি। উপ-উপাচার্য ফোন রিসিভ করলেও মন্তব্য করতে রাজি হননি।

উপাচার্যের গাড়ি চালক ফরহাদ হোসেন বলেন, ভিসি স্যার আমাকে বললো, ফরহাদ আমি রিজাইন দিয়ে দিয়েছি। তুমি চলে যাও। আমি আর ক্যাম্পাসে ফিরব না। তাই আমি স্যারকে খুলনায় রেখে ক্যাম্পাসে চলে এসেছি।

প্রসঙ্গত, ২০২০ সালের ২০ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন ঊর রশিদ আসকারীর মেয়াদ শেষ হলে একমাস ভিসির পদ ফাঁকা থাকে। পরে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর নিয়োগ পান অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এছাড়া ২০২১ সালের ৩০ জুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মাহবুবুর রহমান এবং ২০২১ সালের ৫ মে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

ইবি উপাচার্য উপ-উপাচার্য কোষাধ্যক্ষের পদত্যাগ

আপডেট সময় ১২:২৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪