সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

জামালপুর জেলা কারাগারে গোলাগুলি, আহত ৩

জামালপুর জেলা কারাগারে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে হঠাৎ কারাগারে গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায়। সরেজমিন দেখা যায়, দুপুরে মুহুর্মুহু গুলির শব্দে জেলা প্রশাসক কার্যালয়সহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তিন কারারক্ষীকে আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- সহকারী কারারক্ষী রুকনুজ্জামান, কারারক্ষী জাহেদুল ইসলাম ও সাদেক আলী।

এ বিষয়ে কথা বলতে জেলার আবু ফাত্তাহকে ফোন দিলে তার ফোন কয়েদিরা রিসিভ করে বলেন- আমরা আজ দুপুরে জেলারের সঙ্গে আমাদের ছেড়ে দেওয়ার জন্য কথা বলতে যাই। এ সময় তারা আমাদের ওপর অমানুষিক নির্যাতন ও অনবরত গুলি শুরু করে। আমাদের মুক্তি দিতে হবে, আর মুক্তি না দিলে আমরা জেলখানা ভেঙে ফেলব।

এ সময় কয়েদিরা জানান, আমাদের মেরে ফেলতে কারাগারের ভেতরে আগুন দিয়েছে।

এ বিষয়ে জামালপুরের জেলা প্রসাশক মো. শফিউর রহমান বলেন, আমরা এখন পর্যন্ত ভেতরে কি চলছে সঠিক কিছু জানতে পারিনি। সেনাবাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা বিস্তারিত বলতে পারব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

জামালপুর জেলা কারাগারে গোলাগুলি, আহত ৩

আপডেট সময় ১২:২৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪