ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০০ গুলির চেয়ে একটি গান অনেক বেশি শক্তিশালী : রিজভী নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা, মালিকদের সহযোগিতার অঙ্গীকার কুমিল্লায় জেলা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৬, ইয়াবা-বিয়ার উদ্ধার তাড়াইলের দামিহা-হাছলা সড়ক খানাখন্দে ভরা, দুর্ভোগে স্থানীয়রা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ইয়াবা-চকোপ্লাস সিরাপ ও দুই মোটরসাইকেল জব্দ রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের অ্যালামনাই পুনর্মিলনীর রেজিস্ট্রেশন উদ্বোধন রংপুর মাউশিতে হাসিনার আত্মীয় মাহমুদকে পদায়নের তোড়জোড়, উঠেছে নানা অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া কারাগারে ক্যান্টিনে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ: বন্দি ও রক্ষীদের ক্ষোভ সচিবের আশ্রয়ে-প্রশ্রয়ে ইমরানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুর্নীতির শাস্তি বাতিলের পরই ২,৫৯৮ কোটি টাকার প্রকল্পের দায়িত্বে জুয়েল

সুনামগঞ্জের মন্দির পাহারা দিচ্ছে মাদ্রাসাছাত্ররা

সুনামগঞ্জ শহরের মন্দির পাহারা দিচ্ছে কওমি মাদ্রাসার ছাত্ররা। সোমবার রাত থেকে দেশের বিভিন্ন জায়গায় হামলার খবর এলে সুনামগঞ্জের সচেতন নাগরিক, মাদ্রাসার ছাত্ররা শহরের বিভিন্ন মন্দিরে অবস্থা নিয়ে পাহারা দেন।

সোমবার ফজরের নামাজের পর থেকে কওমি মাদ্রাসার ছাত্ররা সুনামগঞ্জের মন্দিরের সামনে বসে পাহারার ব্যবস্থা করেন।

ছাত্রদের পক্ষ থেকে জানানো হয় ফজরের পর থেকে কওমি মাদ্রাসার ছাত্ররা সুনামগঞ্জের সব মন্দিরের নিরাপত্তার ব্যবস্থা করেছেন। যদিও সুনামগঞ্জের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ মহতী উদ্যোগের প্রশংসা করে হিন্দু সম্প্রদায়ের লোকজন উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন।

সুনামগঞ্জের স্বেচ্ছাসেবক আম্মার আহমদ জানান, সুনামগঞ্জ অসাম্প্রদায়িক শহর। এ শহরে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকি। হিন্দুরাও আমাদের ভাই বোন তাই তাদের নিরাপত্তা ও তাদের অভয় দিতে মন্দিরের সামনে অবস্থান নিয়েছি। যে কয়দিন লাগে আমরা শহরের মন্দিরগুলোতে পাহারা দিয়ে যাব ইনশাআল্লাহ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০০ গুলির চেয়ে একটি গান অনেক বেশি শক্তিশালী : রিজভী

সুনামগঞ্জের মন্দির পাহারা দিচ্ছে মাদ্রাসাছাত্ররা

আপডেট সময় ১২:৩২:০০ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪