সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

এবার বিজয় অর্জন করতেই হবে: মির্জা ফখরুল

বিজয় অর্জনের কোনও বিকল্প নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কে কোথায় কী বললো তা না ভেবে, কেউ বলছেন খেলা হবে। আমরা আমাদের লক্ষ্যে অটুট থাকবো। এবার বিজয় অর্জন করতেই হবে, এর কোনও বিকল্প নেই।

বুধবার (১৬ ন‌ভেম্বর) জাতীয় প্রেস ক্লা‌বের জহুর হো‌সেন চৌধুরী হ‌লে মওলানা আব্দুল হা‌মিদ খান ভাসানীর ৪৬তম মৃত‌্যুবা‌র্ষিকী উপল‌ক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আশার কথা হলো, চলমান বিভাগীয় সমাবেশগুলোতে যেভাবে সর্বস্তরের মানুষ যোগ দিচ্ছেন, তারা খেয়ে না খেয়ে খোলা আকাশের নিচে দিন-রাত অতিবাহিত করে সমাবেশ সফল করছেন। আমরা যদি সঠিকভাবে এগিয়ে যেতে পারি তাহলে তা শুধু আমাদের জন্য নয়, গোটা দেশের অস্তিত্ব রক্ষার জন্য শুভ হবে।’

আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘তারা আমাদের শান্তিপূর্ণ সমাবেশগুলোর মধ্যেই পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে। মিথ্যা মামলা দিচ্ছে। এতভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেও রুখতে পেরেছে কি? বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা কঠিন সময় পার করছি। এই লড়াই-সংগ্রামের আগ্নেয়গিরির মধ্য দিয়ে মানুষ যেভাবে ফুঁসে উঠছে, তাতে আমাদের বিজয় হবেই।’

রাজনীতি বদলে গেছে, রাজনীতির নষ্ট সময় চলছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘চলমান রাজনীতির নষ্ট সময়ে আমরা যদি মাওলানা ভাসানীর ত্যাগের কথা অনুসরণ করি, তাহলে কিছুটা হলেও এগিয়ে যেতে পারি। কারণ, ত্যাগ স্বীকার করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। জাতির অস্তিত্ব রক্ষা করতে হবে। বাংলাদেশকে বাঁচাতে হবে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন– বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকতউল্লাহ বুলু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

এবার বিজয় অর্জন করতেই হবে: মির্জা ফখরুল

আপডেট সময় ১২:২২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২