ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে ফের উত্তাল চট্টগ্রাম শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু

রাজপথে আ. লীগের নেতাকর্মীরা

১৫ আগস্ট ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের স্থগিত হওয়া শোক মিছিলটি সোমবার হবে। শোক মিছিলসহ আরও কর্মসূচি ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন তিনি।

দলটি আজ রাজধানীর প্রতিটি ওয়ার্ড, প্রতিটি জেলা, মহানগর ও থানা সদরে সমাবেশ করবে। আগামীকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে ধানমন্ডি-৩২-এর বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিলের ঘোষণা দেওয়া হয়।

সূত্রের মতে, ক্ষমতাসীন দলটি ‘তাদের শক্তি দেখাতে’ শোক মিছিলে সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করবে।

কর্মসূচি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পালটাপালটি কর্মসূচি দিলে সংঘাত হতে পারে। এ কারণে আমরা আমাদের শুক্র ও শনিবারের শোক মিছিল বাতিল করেছিলাম।’

কাদের বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি পূরণ হয়েছে। আন্দোলন এখন তৃতীয়পক্ষের হাতে, যারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। আমরা তাদের অপচেষ্টা সফল হতে দেব না।

তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলেও এখন বিএনপি-জামায়াত জোট এই সরকার উৎখাতের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত কোটা আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে পরিণত করার চেষ্টা করছে। শেখ হাসিনা সরকার ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।

‘সহিংসতায় ৩২ শিশু নিহত হয়েছে’ ইউনিসেফের প্রতিবেদন নিয়ে কথা বলেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘অবুঝ শিশুকে মেরে ক্ষমতাসীন দলের লাভ নেই। লাভ আছে যারা একটি পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাদের। তারপরও আমরা ইউনিসেফের কাছে বলব— ৩২ শিশুর নাম প্রকাশ করেন। আমরা তাদের বিষয়ে ব্যবস্থা নেব।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি

রাজপথে আ. লীগের নেতাকর্মীরা

আপডেট সময় ১০:৩৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪