ঢাকা ১২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনের জমি দখলে বিট কর্মকর্তা মানিকের সহযোগিতার অভিযোগ শত কোটি টাকার নদী খনন প্রকল্পের ছাইদুর রহমানের অনিময় দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির প্রাণিসম্পদ দপ্তরে প্রকল্পের আড়ালে দুর্নীতি-লুটপাটের অভিযোগ আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

হৃদরোগে আক্রান্ত জিয়াউর রহমানের জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন

চট্টগ্রাম জেলার এক মফস্বল সাংবাদিকের ছোট ভাই মোঃ জিয়াউর রহমান (২৭) গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে দীর্ঘ সময় ধরে চিকিৎসাধীন রয়েছেন। তার হার্টের ভালভ প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান না হওয়ায়, তার বড় ভাই আনিছুর রহমান সরকারি প্রতিষ্ঠান, সমাজের ধনী ব্যক্তি, শিল্পপতি ও প্রবাসীদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন করেছেন। জিয়াউর রহমান চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার দক্ষিণ সাধনপুর এলাকার মৃত মাহমুদুল হকের ছেলে। জানা যায়, জিয়াউর রহমানের দুটি ভালভ নষ্ট হয়ে গেছে। তাই দ্রুত সময়ের মধ্যে ভালভ প্রতিস্থাপন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু এই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় আনিছুর রহমান এবং তার পরিবার কয়েক লক্ষ টাকার এই ব্যয়ভার বহনে অসমর্থ। তাই আনিছুর রহমান দেশের ধনী ব্যক্তি ও প্রবাসীদের নিকট আর্থিক সহযোগিতার আবেদন করেছেন, যাতে তার ছোট ভাইয়ের জীবন রক্ষা করা সম্ভব হয়।
আনিছুর রহমান জানান, “আমার ছোট ভাইয়ের জীবন রক্ষার্থে আপনাদের সহানুভূতি ও সাহায্য একান্ত প্রয়োজন। আপনাদের মহৎ দৃষ্টান্তের কারণে আমার ভাই নতুন জীবন পেতে পারে।”
উল্লেখ্য, মানবিক দিক বিবেচনা করে আর্থিক সাহায্যের ইচ্ছুক ব্যক্তিরা নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করতে পারেন: বিকাশ প্যারসোনাল- ০১৮৩২২৮৭৪৪০, বিকাশ মার্চেন্ট- ০১৮১৩০৫২৬৯২, ইমেইল- [email protected]

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনের জমি দখলে বিট কর্মকর্তা মানিকের সহযোগিতার অভিযোগ

হৃদরোগে আক্রান্ত জিয়াউর রহমানের জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন

আপডেট সময় ০২:২৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪