ঢাকা ১২:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনের জমি দখলে বিট কর্মকর্তা মানিকের সহযোগিতার অভিযোগ শত কোটি টাকার নদী খনন প্রকল্পের ছাইদুর রহমানের অনিময় দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির প্রাণিসম্পদ দপ্তরে প্রকল্পের আড়ালে দুর্নীতি-লুটপাটের অভিযোগ আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

শিক্ষার্থীদের সঙ্গে বসতে দায়িত্ব দেওয়া হয়েছে আ.লীগের যে ৩ নেতাকে

চলমান সহিংসতা ও আন্দোলনের প্রেক্ষাপটে দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসতে আওয়ামী লীগের তিনজন জ্যেষ্ঠ নেতাকেও দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক জরুরি বৈঠকে এসব নির্দেশনা দেন সরকারপ্রধান ও আওয়ামী লীগ সভাপতি।

জানা গেছে, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

চলমান পরিস্থিতি নিয়ে হওয়া ওই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা।লের নেতাদের সমন্বয়ে একটি টিম গঠন করতে বলা হয়েছে। সেই টিম শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবে। বলা হয়েছে, শিক্ষার্থীদের কোটা সংস্কার দাবির সঙ্গে একমত বলেই আদালতে আপিল করেছিল সরকার।

বৈঠকে প্রধানমন্ত্রী উপস্থিত নেতাদের ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবিলার জন্য নির্দেশ দিয়েছেন। পাশাপাশি অন্য কোনো পক্ষ যেন তাদের ব্যবহার করতে না পারে সেদিকেও সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ১৬ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটতে থাকে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সরকার। তবে আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়েছে এই সংখ্যা ২৬৬ জন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনের জমি দখলে বিট কর্মকর্তা মানিকের সহযোগিতার অভিযোগ

শিক্ষার্থীদের সঙ্গে বসতে দায়িত্ব দেওয়া হয়েছে আ.লীগের যে ৩ নেতাকে

আপডেট সময় ১২:৪১:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪