ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাজ শেষ না করেই ঠিকাদারকে বিল, অভিযোগ গণপূর্তের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে নুরুলের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান বদলের অভিযোগ সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন ‘জুনিয়র শিক্ষক’ শফিউল্লাহ মজুমদার কিরণ বনের জমি দখলে বিট কর্মকর্তা মানিকের সহযোগিতার অভিযোগ শত কোটি টাকার নদী খনন প্রকল্পের ছাইদুর রহমানের অনিময় দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির প্রাণিসম্পদ দপ্তরে প্রকল্পের আড়ালে দুর্নীতি-লুটপাটের অভিযোগ আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম 

সিলেটে দুই দিনের রিমান্ডে ছাত্রলীগকর্মী নাজিম

সিলেটে মোটরসাইকেল চুরি, চিনি চোরাচালানসহ একাধিক মামলার আসামি নাজিম আহমদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শিগগিরই তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে পাঁচ দিনের রিমান্ড চেয়ে পুলিশ আবেদন করলে আদালত শুনানির পর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।

পুলিশের দাবি, চুরির মামলায় কারাগারে থাকা নাজিম চুরি চোরাচালানসহ নগরীর ছিনতাই চক্রের মূল হোতা। তিনি নিজেকে সর্বত্র ছাত্রলীগ কর্মী বলে পরিচয় দেন। নাজিম জালালাবাদ থানার মইয়ারচর নয়া কুরমখলার তছির উদ্দিনের ছেলে। তাকে মহানগর ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে।

গত ১০ জুলাই মইয়াচর নয়াকুরুম খলার ইফতেখার হোসেন ইফতির বাসা থেকে তার জিক্সার মনটোন মডেলের মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ১৭ জুলাই নাজিমকে সন্দেহভাজন আসামি করে মামলা করেন ইফতি।

গত ২৬ জুলাই সিলেট সদর উপজেলার শিবের বাজারে অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ নাজিম আহমদকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে দা, রড ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাজ শেষ না করেই ঠিকাদারকে বিল, অভিযোগ গণপূর্তের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে

সিলেটে দুই দিনের রিমান্ডে ছাত্রলীগকর্মী নাজিম

আপডেট সময় ১১:৪৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪