ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য উপজেলা নিজ অফিসে প্রথম কার্য দিবস শুরু স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: মেজর হাফিজ উদ্দিনকে ঘিরে তজুমদ্দিনে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল ভাড়া বাসায় ই’য়াবার ব্যবসা, দম্পতিসহ আটক ৩ কৃষকের পা ভেঙ্গে দিলো হাতুরি দিয়ে  দুর্নীতি-অবৈধ সম্পদের অভিযোগে উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে অভিযোগের প্রস্তুতি রাঙামাটি গণপূর্তের প্রকৌশলী আনোয়ারুল আজিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কাজ শেষ না করেই ঠিকাদারকে বিল, অভিযোগ গণপূর্তের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে নুরুলের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান বদলের অভিযোগ সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন ‘জুনিয়র শিক্ষক’ শফিউল্লাহ মজুমদার কিরণ

এইচএসসিতে অংশ না নেওয়ার ঘোষণা ফরিদপুরের ৭ কলেজের পরীক্ষার্থীদের

যতদিন পর্যন্ত অন্যায়ভাবে গ্রেফতারকৃত সব এইচএসসি পরীক্ষার্থী ও অন্যদের মুক্তি দেওয়া না হবে ততদিন পর্যন্ত’ ফরিদপুরের প্রথমসারির সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী চলমান ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করবে না বলে ঘোষণা দিয়েছে।

বুধবার দিবাগত রাত ও বৃহস্পতিবার সকালে ফেসবুকে এসব বিবৃতি প্রচার করা হয়।

এ কলেজগুলো হলো- ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজ, ফরিদপুর সিটি কলেজ, ফরিদপুর মুসলিম মিশন কলেজ, চরভদ্রাসন সরকারি কলেজ ও ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘স্পষ্ট বিবৃতি’ দিয়ে এ কথা জানিয়েছে ওই সব কলেজের সাধারণ এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার দিবাগত রাতে ও বৃহস্পতিবার ওই সাতটি কলেজের সাধারণ এইচএসসি পরীক্ষার্থীরা ফেসবুকে এ বিবৃতি প্রচার করে।

বিবৃতিতে বলা হয়, ফরিদপুরের ২০২৪ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা এই মর্মে বিবৃতি দিচ্ছি যে, যতদিন পর্যন্ত অন্যায়ভাবে গ্রেফতারকৃত সব এইচএসসি পরীক্ষার্থী ও অন্যদের মুক্তি দেওয়া না হবে ততদিন পর্যন্ত কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে না।

চলতি বছর ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে এক হাজার ৯১৫ জন, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ থেকে এক হাজার ৪৩২, ইয়াছিন কলেজ থেকে এক হাজার ৮৯১ জন ও ফরিদপুর সিটি কলেজ থেকে ৫৬৩ জনসহ এই চারটি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে মোট পাঁচ হাজার ৮০১ জন পরীক্ষার্থী। এছাড়া বাকি তিনটি কলেজের মোট কতজন এইএসসি পরীক্ষার্থী রয়েছেন তা জানা যায়নি।

ফরিদপুরের সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ ফজলুর হক খান বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের এ জাতীয় একটি বিবৃতির কথা তিনি জানতে পেরেছেন। তবে বৃহস্পতিবার এক ঘোষণা দিয়ে ‘অনিবার্যকারণবশত’ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।

এ ব্যাপারে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর রমা সাহা বলেন, বিষয়টি আমার জানা নেই। এছাড়া কোনো ছাত্রছাত্রীদের পক্ষ থেকে লিখিত আকারেও বিষয়টি আমাকে জানানো হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য উপজেলা নিজ অফিসে প্রথম কার্য দিবস শুরু

এইচএসসিতে অংশ না নেওয়ার ঘোষণা ফরিদপুরের ৭ কলেজের পরীক্ষার্থীদের

আপডেট সময় ১১:১৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪