ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অন্তত ২০ শতাধিক উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য উপজেলা নিজ অফিসে প্রথম কার্য দিবস শুরু স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: মেজর হাফিজ উদ্দিনকে ঘিরে তজুমদ্দিনে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল ভাড়া বাসায় ই’য়াবার ব্যবসা, দম্পতিসহ আটক ৩ কৃষকের পা ভেঙ্গে দিলো হাতুরি দিয়ে  দুর্নীতি-অবৈধ সম্পদের অভিযোগে উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে অভিযোগের প্রস্তুতি

কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা রবিনের বাড়িতে গিয়ে তল্লাসি, হত্যার হুমকি

লক্ষ্মীপুরের রামগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা রবিন হোসেনের বাড়িতে গিয়ে তল্লাসি চালিয়েছে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময়, রবিনকে বাড়িতে না পেয়ে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় ঘুম ও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রবিবেন পরিবার।
এতে ছেলেকে নিয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন রবিনের পরিবার।

জানা যায়, ঢাকার অন্যতম প্রাচীন ও দেশের সবচেয়ে বড় বেসরকারি কলেজ তেজগাঁও কলেজের বিবিএ ডিপার্টমেন্টের মেধাবী ছাত্র রবিন হোসেন শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা হিসেবে সু -পরিচিত! তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনের সম্মুখ সারীর যোদ্ধা হিসেবে পুরো রামগঞ্জ জুড়ে পরিচিতি লাভ করে।
সেকারণে বিভিন্ন সময়ে পুলিশের লাঠিচার্জ ও মারধরের শিকার হতে হয়েছে তাকে।

এদিকে, সারা দেশ ব্যাপী কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় গত ১৮ ই জুলাই পুরো রামগঞ্জ জুড়ে ছাত্রদের গনজোয়ার সৃষ্টি হয়।সেই আন্দোলনের মূল নেতৃত্ব দেন রবিন হোসেন।তার নেতৃত্বে রাজধানী ঢাকার মতো রামগঞ্জেও কোটা সংস্কার আন্দোলনে গণজাগরণ সৃষ্টি হয়।
রবিনকে শুরু থেকেই কোটা আন্দোলন থেকে সরে আসার জন্য বার বার বলার পরও সে না শুনায় এবং গত ১৮ ই জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারনে তার উপর চরম ক্ষিপ্ত হয়ে উঠে স্থানীয় ও কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
তারই জের ধরে এবার রবিনের বাড়িতে গিয়ে তল্লাসি চালায় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

কয়েকজন প্রত্যক্ষদর্শী ও রবিনের পরিবার জানায়, রবিনকে বাড়িতে না পেয়ে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় এবং এ আন্দোলন থেকে সে সরে না আসলে তাকে ঘুম ও হত্যা করা হবে বলে হুমকি, ধমকি দেয় তারা।
এছাড়াও আন্দোলন শেষে রবিনের থেকে কড়ায় গন্ডায় এসবের হিসেব নেয়া হবে বলে হুশিয়ারি দেন তারা।
ফলে কোটা সংস্কার আন্দোলনের লক্ষীপুর জেলার অন্যতম সমন্বয়ক রবিন হোসেনের পরিবার তাদের সন্তানকে নিয়ে খুব শঙ্কিত ও দুশ্চিন্তায় জীবন যাপন করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অন্তত ২০

কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা রবিনের বাড়িতে গিয়ে তল্লাসি, হত্যার হুমকি

আপডেট সময় ০৫:০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪