ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অন্তত ২০ শতাধিক উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য উপজেলা নিজ অফিসে প্রথম কার্য দিবস শুরু স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: মেজর হাফিজ উদ্দিনকে ঘিরে তজুমদ্দিনে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল ভাড়া বাসায় ই’য়াবার ব্যবসা, দম্পতিসহ আটক ৩ কৃষকের পা ভেঙ্গে দিলো হাতুরি দিয়ে  দুর্নীতি-অবৈধ সম্পদের অভিযোগে উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে অভিযোগের প্রস্তুতি

এইচএসসি পরীক্ষা শুরুর সময় জানাল শিক্ষা বোর্ড

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতার মাঝে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। নতুন করে আগামী ১০ আগস্ট পর্যন্ত পরীক্ষাও স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। ফলে উদ্ভূত পরিস্থিতিতে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আপাতত ১১ আগস্ট থেকে ঘোষিত রুটিনের পরীক্ষা নেওয়া হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর বিষয়ে দ্রুত সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে ২৮, ২৯, ৩১ জুলাই ও ১ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সময়সূচি পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, ১১ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এখন ১১ আগস্টের পর স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হবে।

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অন্তত ২০

এইচএসসি পরীক্ষা শুরুর সময় জানাল শিক্ষা বোর্ড

আপডেট সময় ১২:২৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪