ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন নীলফামারী সদরের ইটাখোলায় রাস্তার সংস্কার কাজ বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অন্তত ২০ শতাধিক উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য উপজেলা নিজ অফিসে প্রথম কার্য দিবস শুরু স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: মেজর হাফিজ উদ্দিনকে ঘিরে তজুমদ্দিনে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

বোরহানউদ্দিনে সাংবাদিক সাগর চৌধুরীর উপর সন্ত্রাসী হামলা

  • রিয়াজ ফরাজী
  • আপডেট সময় ০৬:১০:০৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
  • ৭১৫ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সাংবাদিক সাগর চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাগর চৌধুরীকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। এতে সাংবাদিক সাগর চৌধুরীর মাথায় গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়েছে। ৬টি সেলাই লাগে তার মাথায়। সাংবাদিক সাগর চৌধুরী
বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য পদে রয়েছেন।
আহত সাংবাদিক সাগর চৌধুরী জানান, তার বাড়ি থেকে বাজারে আসার সময় হামলাকারীদের সাথে কথার কাটাকাটি হয়। একই এলাকার হামলাকারী রিয়াজ ও আমজাদ হোসেন ওরফে নাগর হত্যার উদ্দেশ্য করে ইট দিয়ে মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় হামলাকারীরা হত্যার হুমকি দেয় সাংবাদিক সাগর চৌধুরীকে।
সাংবাদিক সাগর চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বোরহানউদ্দিন আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি এইচ. এম. এরশাদ ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন নয়ন। হামলাকারীদের আইনের আওতায় আনার দাবী জানান।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলাম জানান, তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

বোরহানউদ্দিনে সাংবাদিক সাগর চৌধুরীর উপর সন্ত্রাসী হামলা

আপডেট সময় ০৬:১০:০৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪