ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাউফলে ডাঃ নাসির উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে জুতার মালা পরিয়ে গণধোলাই দিল শিক্ষার্থীরা ​কুকুর হত্যা মামলায় দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নিষ্পত্তি করতে হবে দুই মাসে অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী সাগরে লঘুচাপ, ঝড়ের শঙ্কায় বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শান্তিনগরে ছাত্রদলের সড়ক অবরোধ

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে সমর্থন জানিয়ে রাজধানীর শান্তিনগরে সড়ক অবরোধ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার সকালে পৃথক দুটি মিছিল নিয়ে সড়ক অবরোধ করা হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে একটি মিছিলে মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। একই এলাকায় আরেক মিছিলের নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

এ সময় নেতাকর্মীদের ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই মরলো কেন, জবাব চাই, দিতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা আজ সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। বুধবার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে এই কর্মসূচি পালন করছে।

এতে বলা হয় শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, এ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সারা দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীদের এ কর্মসূচি সফল করারও আহ্বান জানানো হয়।

অভিভাবকদের উদ্দেশ্য করে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাউফলে ডাঃ নাসির উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন

শান্তিনগরে ছাত্রদলের সড়ক অবরোধ

আপডেট সময় ১২:৩৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪