ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে: বিমানমন্ত্রী বাউফলে ডাঃ নাসির উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে জুতার মালা পরিয়ে গণধোলাই দিল শিক্ষার্থীরা ​কুকুর হত্যা মামলায় দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নিষ্পত্তি করতে হবে দুই মাসে

ছিনতাই হওয়া চলন্ত বাস থেকে লাফ, বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

বগুড়ার শেরপুরে ছিনতাই হওয়া বাসের জানালা দিয়ে লাফ দেওয়ায় মাথায় আঘাত লেগে ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষের ছাত্রী সানজিদা আকতার স্বর্ণা (২১) নিহত হয়েছেন।

যাত্রীবেশী ছিনতাইকারী বুধবার দুপুরের দিকে উপজেলার ধনকুন্ডি এলাকায় খাবার হোটেলের সামনে থেকে বাসটি ছিনতাই করে। মির্জাপুর এলাকায় চলন্ত বাস থেকে রাস্তায় লাফ দেন ওই ছাত্রী। ছিনতাইকারী বাসটি চালিয়ে শাজাহানপুরের বনানীর লিচুতলা এলাকায় ফেলে পালিয়ে যান।

পরে পুলিশ বাসটি উদ্ধার ও ছিনতাইকারী রনি মোল্লাকে (২৫) বাড়ি থেকে গ্রেফতার করে।

শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) কামাল হোসেন ও হাইওয়ে পুলিশ শেরপুর থানার ইন্সপেক্টর আবুল হাশেম এ তথ্য দিয়েছেন।

নিহত ছাত্রী সানজিদা আকতার স্বর্ণা বগুড়া শহরের নিশিন্দারা উপশহরে স্নিগ্ধা আবাসিক প্রকল্পে বসবাসকারী আবদুর রউফ তালুকদারের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডিতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স প্রথম বর্ষে পড়তেন। কোটা বিরোধী আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয় ছুটি দেওয়ায় স্বর্ণা শাহ ফতেহআলী পরিবহণের বাসে বগুড়ার বাড়িতে ফিরছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে বাসটি বগুড়ার শেরপুরের ধনকুন্ডি এলাকায় ফুড ভিলেজে দুপুরের খাবারের বিরতি দেওয়া হয়। বাসে তিনজন বয়স্ক নারী ও স্বর্ণা ছিলেন। চালক ও সুপারভাইজার দরজা খোলা রেখে হোটেলে খেতে যান। এ সময় ওই বাসের যাত্রীবেশী ছিনতাইকারী বগুড়ার শাজাহানপুরের বেতগাড়ি এলাকার রাজ মোল্লার ছেলে রনি মোল্লা বিকল্প চাবি দিয়ে বাস স্টার্ট দিয়ে বগুড়ার দিকে পালিয়ে যান। পথিমধ্যে শেরপুরে মির্জাপুর এলাকায় বাস পৌঁছলে ছাত্রী স্বর্ণা বাসটি ছিনতাই হয়েছে বলে চিৎকার করেন ও জানালা দিয়ে মহাসড়কে লাফ দেন। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়ার শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, যাত্রীবেশী ছিনতাইকারী রনি মোল্লা বাসটি তার থানা এলাকায় বনানীর লিচুতলা এলাকায় ফেলে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে বাসটি উদ্ধার ও বেতগাড়ি এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা জানান, নিহত ছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতার বাস চালক রনি মোল্লা তাদের হেফাজতে রয়েছে। বুধবার বিকাল পর্যন্ত এ ব্যাপারে মামলা হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ছিনতাই হওয়া চলন্ত বাস থেকে লাফ, বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

আপডেট সময় ১১:৩০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪