ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে: বিমানমন্ত্রী বাউফলে ডাঃ নাসির উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন

‘দেশ বাঁচাও’: ঢাবির সুফিয়া কামাল হল থেকে ব্যতিক্রমী বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কালাম হলের শিক্ষার্থীরা মঙ্গলবার রাতে মোমবাতি প্রজ্বলন করে লিখেছেন ‘সেইভ বিডি’ (বাংলাদেশ বাঁচাও)। কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে ছয় শিক্ষার্থী মৃত্যুর পর তারা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তারা এ বার্তা দিলেন। এ সময় নারী শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, আমার বোনের রক্ত বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দেন

এছাড়াও ঢাবির কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলেও মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। এ সময় তারা বিভিন্ন দেশাত্মবোধক গান গেয়েছেন। এদিকে রোকেয়া হলের শিক্ষার্থীরা রাত সাড়ে ১১টার পর ৭ই মার্চের ভবনের নিচে বিভিন্ন স্লোগান দেন। তারা ‘আমার ভাই মরল কেন, জবাব চাই জবাব চাই’, ছাত্রলীগের কালো হাত, ভেঙে দেও গুড়িয়ে দেও’সহ নানা স্লোগান দেন।

এর আগে রাত আটটায় কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাবির ভিসি চত্বরে এসে মঙ্গলবারের আন্দোলন সমাপ্ত ঘোষণা করেছেন। তারা বিকাল তিনটা থেকে শহীদ মিনার এলাকায় অবস্থান নিয়েছিলেন। পরে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে ভিসির বাসভবনের সামনে গিয়ে তারা বিক্ষোভ সমাবেশ শেষ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

‘দেশ বাঁচাও’: ঢাবির সুফিয়া কামাল হল থেকে ব্যতিক্রমী বার্তা

আপডেট সময় ১২:৪৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪