ঢাকা ০৭:১১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে ফের উত্তাল চট্টগ্রাম শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু

ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কারের দাবিতে অবরোধ, সংঘর্ষে আহত ৫০

ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে হামলার ঘটনা ঘটেছে। সড়ক-মহাসড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল-রাবার বুলেট ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে পুলিশ, শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে ১৩ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে জিলা স্কুল বড় মাঠ থেকে কোটা সংস্কারের দাবিতে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরের চৌরাস্তার দিকে যেতে থাকে। এ সময় এক দল সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা করে। এতে আন্দোলনকারীরা বিক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে।

সংঘর্ষ ঠেকাতে পুলিশ বাহিনী কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর দফায় দফায় রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। প্রায় ৪ ঘণ্টা ধরে দফায় দফায় সংঘর্ষে সাংবাদিক, পুলিশ, পথচারীসহ কমপক্ষে ৫০ শিক্ষার্থী আহত হন।

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের লক্ষ্য করে রাবার বুলেট টিয়ারশেল ছোড়া হয়েছে। সন্ত্রাসীরা লাঠিসোটা নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে।

ঠাকুরগাঁও থানার ওসি এবিএম ওয়াহিদ ফিরোজ বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি

ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কারের দাবিতে অবরোধ, সংঘর্ষে আহত ৫০

আপডেট সময় ১১:৪১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪