ঢাকা ০৭:১১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে ফের উত্তাল চট্টগ্রাম শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু

সিটি কলেজের সামনে একজনের মরদেহ উদ্ধার

রাজধানীর সাইন্সল্যাব এলাকায় বিকেলে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর কিছু সময় পর সন্ধ্যায় ঢাকা সিটি কলেজের সামনের রাস্তা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি কলেজের সামনে রক্তাক্ত অবস্থায় একজনের লাশ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে পপুলার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া সংবাদমাধ্যমকে বলেন, সিটি কলেজের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যাকে আনা হয়েছে, কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেছেন।

এর আগে বিকেলেই ঢাকা কলেজের সামনে থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

সাইন্সল্যাব এলাকায় সংঘর্ষের ঘটনায় বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অন্তত ১০০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ধানমন্ডির পপুলার হাসপাতাল সূত্র।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি

সিটি কলেজের সামনে একজনের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৯:৫৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪