ঢাকা ১১:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

কোটা সংস্কারের দাবিতে মাঠে নামছে ছাত্রদল

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থায় সংস্কারের দাবিতে এবার মাঠে নামার ঘোষণা দিয়েছে ছাত্রদল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার পর এবার ছাত্রদলের এমন ঘোষণায় নতুন মাত্রা যোগ হলো আন্দোলনে।

মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন রাজপথে নামার এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

ছাত্রদল সভাপতি বলেন, চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনের নামে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিংসাত্মক কটূক্তি করেছেন। তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

রাকিব বলেন, ‘রাজপথে থেকে লড়াই করার প্রতিশ্রুতি ঘোষণা করছি। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে আজ থেকে মাঠে থাকবে ছাত্রদল।’

সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, প্রধানমন্ত্রীর কটূক্তি ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আগামীকাল বুধবার (১৭ জুলাই) দেশের প্রতিটি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবে ছাত্রদল। তবে ছাত্রদল নেতারা বলেন, নিজেদের ব্যানারে এ আন্দোলনে কোন কর্মসূচি দেবে না তাদের সংগঠন।

সরকারি চাকরির নিয়োগে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাসগুলো। প্রায় দেড় সপ্তাহ ধরে রাজধানী ও বিভাগীয় শহরগুলোতে সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন সংস্কারপন্থী শিক্ষার্থীরা। এতদিন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন হয়ে এলেও ছাত্রলীগ মাঠে নামায় সহিংস রূপ ধারণ করেছে আন্দোলন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে ছাত্রলীগ ও আন্দোলকারী শিক্ষার্থীরা। এবার শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মাঠে নামার ঘোষণা দিলো ছাত্রদলও।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

কোটা সংস্কারের দাবিতে মাঠে নামছে ছাত্রদল

আপডেট সময় ১২:৫১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪