ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে ফের উত্তাল চট্টগ্রাম শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু

ওমানে গুলিতে নিহত ৪

ওমানের পুলিশ জানিয়েছে, দেশটির রাজধানী মাসকাটের একটি মসজিদের কাছে গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার পুলিশ এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, আল-ওয়াদি আল-কাবির এলাকার একটি মসজিদের অদূরে গুলিবর্ষণের ওই ঘটনা ঘটে। রাজকীয় পুলিশ বাহিনী এ হামলার জবাব দিয়েছে।

পুলিশ জানিয়েছে, মাসকাটের পূর্বাঞ্চলে অবস্থিত মসজিদটিতে এ হামলায় প্রাথমিকভাবে চার ব্যক্তির নিহত হওয়ার তথ্য জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় পুলিশ বলেছে, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক সব পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে প্রমাণাদি জোগাড় করছে তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি

ওমানে গুলিতে নিহত ৪

আপডেট সময় ১২:৩১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪