ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটুয়াখালী বঙ্গোপসাগর উত্তাল, মৌসুমী বায়ু নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বোরহানউদ্দিনে ইউপি চেয়ারম্যান আবেদ চৌধুরীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

  • রিয়াজ ফরাজী
  • আপডেট সময় ১২:২৩:০০ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • ৭১৬ বার পড়া হয়েছে

মঙ্গলবার (৯ জুলাই ২০২৪) সকালে জেলেদের চাল বিতরনের অনিয়মের অভিযোগ তুলে, বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবেদ চৌধুরী’র বিরুদ্ধে এলাকাবাসীর নেতৃত্বে এক মানববন্ধন করা হয়েছে। যেখানে শত শত স্থানীয়রা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে জেলেরা একাধিক অভিযোগ করেন। জেলেরা বলেন, জেলেদের চাল সঠিক ভাবে বিতরন করা হয়নি। যারা জেলে নয় তারা চাল পাচ্ছে এছাড়াও হাসাননগর ইউনিয়নের চেয়ারম্যানের অনিয়ম ও দূর্নীতির বিষয়ে অভিযোগ করেন স্থানীয়রা।

বোরহানউদ্দিন উপজেলার খাসমহল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এর কাছে ঘটনার সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, মানববন্ধন শেষ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। কোন ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে পুলিশ নজর রাখছে।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুজ্জমান এর কাছে বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবেদ চৌধুরী’র বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন, আমি ইতোমধ্যে ঘটনার সম্পর্কে জেনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

আরেক প্রশ্নের জবাবে নির্বাহী কর্মকর্তা বলেন, দেখুন। চাল বিতরনের বিষয়ে শতভাগ নজর রাখার চেষ্টা করি। আমি ইতোমধ্যে টেগ অফিসারকে তলব করেছি। বিস্তারিত জেনে তারপর আপনাদের জানাব।

এদিকে, বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবেদ চৌধুরী’র কাছে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন, আপনি যতই ভালো কাজ করবেন। কোন লাভ নাই। জেলেদের চাল বিতরন শতভাগ সততার সাথে করেছি। আজ যারা মানববন্ধন করেছে তারাও জেলেদের চাল পেয়েছে। তবে আমি খোঁজ নিয়ে জেনেছি যারা মানববন্ধনে ছিল তারা অনেকেই জেলে নয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালী বঙ্গোপসাগর উত্তাল, মৌসুমী বায়ু নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া

বোরহানউদ্দিনে ইউপি চেয়ারম্যান আবেদ চৌধুরীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় ১২:২৩:০০ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪