ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিঠাপুকুরে পরিকল্পিত হামলা: ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার হয়নি কেউ গণপূর্তে ঘুষ বাণিজ্যের অভিযোগ! সাকিলা ইসলামকে ঘিরে লাইসেন্স শাখায় সিন্ডিকেট তৎপর শেরপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন দুই শতাধিক রোগী! ফায়ার সার্ভিস ডিজির বিরুদ্ধে অপপ্রচারের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হত্যার হুমকি মিরপুর সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির সাম্রাজ্য: ‘সাব-রেজিস্টার’কে বানানো হয় জখন ‘সব রেজিস্টার’! জামালপুরে ১০ বছরেও শুরু হয়নি ৫০০ শয্যার হাসপাতাল ভবনের নির্মাণকাজ নেত্রকোণায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নারী নিহত, আহত ২০ জঙ্গলে ২৭ বছর কাটিয়ে দেশে ফিরলেন নি‌খোঁজ মালয়েশিয়া প্রবাসী উল্টো পথে আসা পিকআপে অটোরিকশায় ধাক্কা, অন্তঃসত্ত্বাসহ আহত ৭ এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ‘রাজনৈতিক পর্ষদ’ সদস্য হলেন ২ এমপি

কামড় খেয়ে রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খেতে কাজ করার সময় মিলন আলী (৪০) নামে এক কৃষককে কামড়ে দিয়েছে রাসেলস ভাইপার সাপ। পরে তিনি স্থানীয় লোকজনের সহায়তায় সাপটিকে জীবিত ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার বেলা ১১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী পদ্মার চরে খেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে ।

পাঁকা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মালেক এ ঘটনা নিশ্চিত করে জানান, সাপের কামড় খেয়ে কৃষক মিলন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি একই ইউনিয়নের বোগলাউড়ি কানছিড়া গ্রামের তফজুল হোসেনের ছেলে ।

মিলন আলী বলেন, বগলাউড়ি গ্রামের পাশে পদ্মার চরে খেতে কাজ করছিলাম। এ সময় একটি সাপে কামড় দেয়। আমার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে সাপটিকে দেখতে পান এবং তারা নিশ্চিত হন সাপটি রাসেলস ভাইপার। পরে সাপটিকে জীবিত অবস্থায় ধরে সঙ্গে নিয়ে উপজেলা হাসপাতালে আসি।

তিনি আরও জানান, গ্রামের কোনো ওঁঝার কাছে না গিয়ে দ্রুত সময়ে হাসপাতালে এসে চিকিৎসা নিয়ে সুস্থ আছি। আমি ভয় পাইনি, সাপটির জাত নিশ্চিত হওয়ার জন্যই সাপ নিয়ে হাসপাতালে আসি।

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা সেলিম রেজা বলেন, মিলন আলির অবস্থা ভালো, দ্রুত হাসপাতালে চলে আসায় চিকিৎসাসেবা দিতে সুবিধা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিঠাপুকুরে পরিকল্পিত হামলা: ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার হয়নি কেউ

কামড় খেয়ে রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

আপডেট সময় ০১:১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪