ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইন প্রয়োগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী পাঁচ বছরে খাদ্য মজুতের সক্ষমতা ৩৪ লাখ টনে নেয়ার পরিকল্পনা বাড়িওয়ালারা প্লিজ একটু মানবিক হোন : মনিরা মিঠু বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই : সমাজকল্যাণ মন্ত্রী সরকারি ভবনের মালামাল লুটে ইউএনওর বিরুদ্ধে অভিযোগ চাকরি না পেয়ে টাকাও ফেরত পাচ্ছেন না ভুক্তভোগীরা আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর

রথ দুর্ঘটনা আহতদের চিকিৎসার সব খরচ দেবে সরকার

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহতদের মধ্যে দুজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসাধীন আহত দুজনের মধ্যে কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, ‘আমি রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেছি। আমি তাদের আশ্বস্ত করতে চাই, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যথাযথ চিকিৎসা নিশ্চিত করব। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার সব খরচ সরকার বহন করবে।’
আজ সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রথযাত্রায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রোগীদের দেখতে গিয়ে এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রথযাত্রায় যে দুর্ঘটনা হয়েছে তা খুবই মর্মান্তিক এবং শোকাবহ। যে দুজন ভর্তি হয়েছেন তাদের কেউই শঙ্কামুক্ত নন। এছাড়াও আহতদের অনেকেই স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমি বগুড়া আর বার্নে চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। এছাড়াও
আহতদের যথাযথ ও সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করার জন্য বগুড়ায় সরকারি হাসপাতালের পরিচালক, সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে।’
এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। এসময় আহতদের আত্মীয় স্বজনদের সান্ত্বনা দেন এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেন।
এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ও স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। শোকবার্তায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইন প্রয়োগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী

রথ দুর্ঘটনা আহতদের চিকিৎসার সব খরচ দেবে সরকার

আপডেট সময় ১১:৩৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪