ঢাকা ০৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল ‘আজকের শিশুরাই আগামীর রাষ্ট্রনায়ক : হাফিজ ইব্রাহিম দিনাজপুর বীরগঞ্জে মডেল প্রেসক্লাবের প্রথম ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাটোরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা বিতরণ ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত! আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ভারতজুড়ে এখন একটিই স্লোগান ‘এবার মোদির পালা’ চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির উদ্যোগে যুবকদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন বিমানের ওভারটাইমে ‘ওভার’ অনিয়মের অভিযোগ সিলেট সীমান্তে রাজনৈতিক ছত্রছায়ায় চোরাচালান চক্র

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২

রাজবাড়ীর কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে দ্রুতগতির অপর ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

শনিবার (৬ জুলাই) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা কালিবাড়ি এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামের মো. ফেলুর ছেলে মো. লিটন (৩২) ও রাজশাহী জেলার চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের মো. আনছারের ছেলে আনিছুর (৩৫)।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মদাপুর ইউনিয়নের গড়িয়ানা কালিবাড়ি এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে ছিল কুষ্টিয়ামুখী একটি পণ্যবাহী ট্রাক। ওই ট্রাকের হেলপার লিটন ট্রাকটির পেছনে দাঁড়িয়ে মেরামতের কাজ করছিলন। হঠাৎ ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় কুষ্টিয়াগামী আরেকটি আম বোঝাই ট্রাক। এতে দুটি ট্রাকই দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন ধাক্কা দেয়া ট্রাকের হেলপার আনিছুর। অপর ট্রাকের হেলপার লিটনকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

তিনি আরও জানান, দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২

আপডেট সময় ০১:১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪