সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

বাকেরগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সন্ত্রাসী আজিজ খান গ্রেফতার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দৈনিক কালবেলা প্রতিনিধি ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার স্টাফ রিপোর্টার উত্তম কুমার দাসের ওপর হামলার ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে বাকেরগঞ্জ বন্দর এলাকা থেকে থানার এস আই সুশান্ত তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতকে শুক্রবার দুপুরে পুলিশ আদালতে প্রেরণ করেন।

মামলার আরেক আসামি হাকিম খানের পুত্র শহিদ খান পলাতক রয়েছেন।গ্রেপ্তাতারকৃত আজিজ খান পৌরসভার ১নং ওয়ার্ডের রুনসী গ্রামের মৃত জোনাব আলী খানের পুত্র।

মামলা সুত্রে জানা যায়, বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালনের সময় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন হাওলাদার ফিলিং স্টেশনের সামনে বসে সন্ত্রাসীরা সাংবাদিক উত্তমের ওপর হামলা চালায়। সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। ঐদিন রাতেই সাংবাদিক উত্তম কুমার দাস দুই জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্তে সত্যতা পেয়ে অভিযোগ আমলে নিয়ে থানায় এজাহার করেন। ভুক্তভোগীর বরাতে বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি (তদন্ত) মোঃ মোস্তফা।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, বুধবার সন্ধ্যায় সাংবাদিক উত্তম দাসের উপর কয়েকজন হামলা চালিয়েছে। এ বিষয় তিনি লিখিত অভিযোগ পেয়ে সরেজমিনে ঘটনা তদন্ত করে অভিযোগ আজিজ খানকে গ্রেফতার করেছেন। সাংবাদিকের উপর হামলাকারী কাউকেই ছাড়তে হবে না। বাকি হামলাকারীকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

বাকেরগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সন্ত্রাসী আজিজ খান গ্রেফতার

আপডেট সময় ১১:২১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪