সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

রাস্তায় আটকে গেল বিশাল উড়োজাহাজ, দেখতে মানুষের ভিড়

রাস্তায় নেমে এলো বিশাল আকৃতির বিমান। একটু সামনে এগোতেই আন্ডারপাসে আটকে যায় উড়োজাহাজটি। ঘটনাটি শনিবার (১২ নভেম্বর) ভারতের অন্ধ্রপ্রদেশের বাপতলা জেলাই এলাকায় ঘটেছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে। বিমানটিকে একটি ট্রেলারে কোচি থেকে হায়দরাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর ট্রেলার ও বিমানটিকে বের করে আনে। সৌভাগ্যক্রমে বিমানের কোনো ক্ষতি হয়নি। এদিকে আকাশে ওড়া বিমানকে রাস্তায় নেমে আসতে দেখে ভিড় জমায় বিপুল সংখ্যক মানুষ। সেলফি ও ভিডিও করার হিড়িক সাধারণ মানুষের।

ফলে ঘটনার পর কয়েক কিলোমিটার রাস্তাজুড়ে যানজটে আটকে পড়ে শতশত গাড়ি।।

জানা যায়, বিখ্যাত রেস্টুরেন্ট চেইন পিস্তা হাউস এই বিমানটি কেনেন। বিমানের ভেতরে একটি রেস্তোরাঁ খোলার পরিকল্পনা ছিল আগেভাগেই। এজন্য একটি ব্যবহৃত বিমান কেনে সংস্থা। বিমানটিকে কোচি থেকে হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল।

পুলিশ সূত্র বলছে, ট্রেলারের চালক ট্রাফিক ডাইভারশন সম্পর্কে সচেতন না থাকার কারণে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই ওই ট্রেলারটি সেখানে আটকে যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

রাস্তায় আটকে গেল বিশাল উড়োজাহাজ, দেখতে মানুষের ভিড়

আপডেট সময় ১১:০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২