সংবাদ শিরোনাম ::
ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু দুই জেলায় নতুন ডিসি আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনা সংসদে প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের শাস্তি দেশের মানুষ সারাজীবন মনে রাখবে : শিক্ষামন্ত্রী মৌলভীবাজারের বড়লেখা দুর্গম পাহাড়ি সীমান্তে বিজিবি কর্তৃক ৩০০ প্যাকেট ভারতীয় মন্ড সিগারেট আটক দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন কেইনকে কালো জাদু করা ঘানার সেই তান্ত্রিক দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী

পয়েন্ট ভাগাভাগি করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

কোপা আমেরিকার ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচেও জয় পায়নি ব্রাজিল। এ নিয়ে ৩৪তম বারের মতো শেষ আটে জায়গা করে নিলো সেলেসাওরা।

বুধবার সকালে গ্রুপসেরা কলম্বিয়ার সঙ্গে ড্র করেছে ১-১ গোলে। তাতে পয়েন্ট ভাগাভাগি করে কোস্টারিকাকে পেছনে ফেলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল।

ম্যাচের শুরুতে ব্রাজিল লিড পেলেও প্রথমার্ধের প্রায় পুরোটা সময়ই আধিপত্য বিস্তার করে খেলেছে রদ্রিগেজরা। তারকায় ঠাসা ব্রাজিল যেখানে গোলে শট নিতে পেরেছে মোটে ৩ বার, সেখানে কলম্বিয়ার শট ৮ বার।

সান্তা ক্লারার লেভিস স্টেডিয়ামে খেলতে নেমে ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় ব্রাজিল। ১২তম মিনিটে বাঁ-পায়ের দুর্দান্ত এক ফ্রি কিক থেকে কলম্বিয়ার জালে বল জড়িয়ে দেন বার্সেলোনা তারকা রাফিনহা।

গোল হজম করার পর সেটা পরিশোধে মরিয়া হয়ে উঠে কলম্বিয়ানরা। একের পর এক আক্রমণ করলেও প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। কলম্বিয়ার পক্ষে ড্যানিয়েল মুনোজ গোল করলে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু

পয়েন্ট ভাগাভাগি করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

আপডেট সময় ১০:৫৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪