ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামালপুরে ১০ বছরেও শুরু হয়নি ৫০০ শয্যার হাসপাতাল ভবনের নির্মাণকাজ নেত্রকোণায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নারী নিহত, আহত ২০ জঙ্গলে ২৭ বছর কাটিয়ে দেশে ফিরলেন নি‌খোঁজ মালয়েশিয়া প্রবাসী উল্টো পথে আসা পিকআপে অটোরিকশায় ধাক্কা, অন্তঃসত্ত্বাসহ আহত ৭ এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ‘রাজনৈতিক পর্ষদ’ সদস্য হলেন ২ এমপি গুম-নির্যাতের পেছনে দায়ী শেখ হাসিনা : জেরায় সাক্ষী পটুয়াখালীতে এসএসসি-সমমান পরীক্ষায় ৫৩৩ জন অনুপস্থিত বাংলাদেশি জাহাজকে কেন হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান? অপতথ্যের বিস্তার রোধে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ঢাকায় মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের ১০০ দিন : বাণিজ্য চুক্তিকে বললেন ‘ঐতিহাসিক’

শান্তর অধিনায়কত্ব নিয়ে যা বললেন পাপন

বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল যে খুব খারাপ করেছে তা কিন্তু নয়। সাবেক বিশ্বকাপজয়ী শ্রীলংকাকে বিদায় করে দিয়ে নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সুপার এইটে খেলে টাইগাররা।

সুপার এইটে সাবেক দুই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে হেরে যায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি। শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। সেই ম্যাচে আগে ব্যাট করে ১১৫ রানে করে আফগানরা। সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে ৭৩ বলে ১১৬ রান করতে হতো।

এমন সহজ সমীকরণ তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ৭৩ বলে ১১৬ রান করাতো দূরে থাক, বৃষ্টির কারণে এক ওভার কমে যাওয়ার পর ১১৪ বলে ১১৫ রানের নতুন লক্ষ্যও তাড়া করতে পারেনি বাংলাদেশ।

মূলত আফগান ম্যাচে ৭৩ বলে ১১৬ রান তাড়া করে সেমিফাইনালে উঠতে না পারার কারণেই বাংলাদেশ দলকে নিয়ে বেশি সমালোচনা হচ্ছে।

সমালোচনা হচ্ছে বিশ্বকাপে ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দেওয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পারফরম্যান্স নিয়েও।

তবে এসব সমালোচনা মেনে নিতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, শান্ত পারফরম্যান্স দিয়েই অধিনায়ক হয়েছে। এখন পারছে না সেটা অন্য বিষয়।

শুধু শান্তই নন, বিশ্বকাপে চরম ব্যর্থ ছিলেন ওপেনার লিটন কুমার দাস। নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ফিফটি করা ছাড়া তেমন কোনো অবদান বিশ্বকাপে রাখতে পারেননি লিটন। তার পারফরম্যান্স নিয়ে বোর্ড সভাপতি বলেন, লিটন অনেকবার প্রমাণ করেছে সে ভালো ব্যাটসম্যান।

বিশ্বকাপে বাংলাদেশ দলের ওভারল পারফরম্যান্স নিয়ে পাপন বলেন, সব কিছু বিবেচনা করে যদি বলি, বাংলাদেশ দল যে বিশ্বকাপের সুপার এইটে খেলেছে সেটা অবশ্যই ভালো অর্জন।

তিনি আরও বলেন, শ্রীলংকা টি-টোয়েন্টিতে আমাদের চেয়ে ভালো দল। তারা বিশ্বকাপ জিতেছে। আমরা তাদের হারিয়ে সুপার এইটে উঠেছি। দক্ষিণ আফ্রিকা তো অবশ্যই ভালো দল। তাদের সঙ্গে হারলেও আমরা লড়াই করেছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ১০ বছরেও শুরু হয়নি ৫০০ শয্যার হাসপাতাল ভবনের নির্মাণকাজ

শান্তর অধিনায়কত্ব নিয়ে যা বললেন পাপন

আপডেট সময় ১০:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪