ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলা লালমনিরহাটে ৩ জনের যাবজ্জীবন বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আলিম পরীক্ষায় নকল: শিক্ষক কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার ৫ আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ীতে ৫ অস্ত্রধারী গ্রেফতার: র‌্যাব-১০ এর সফল অভিযান পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী না’রীর গ’লি’ত ম’র’দে’হ উদ্ধার নারী পাচারের অভিযোগে দুদকের নজরদারিতে ৫৭ রিক্রুটিং এজেন্সি নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

ইউপি চেয়ারম্যানের ঘরে মিলল ৩৫০ বস্তা সরকারি চাল

পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গা‌রিয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ গোলাম মরতুজার ঘরে মজুত করে রাখা সাড়ে ১৭ টন ভি‌জিএ‌ফের সরকারি চাল পেয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৯ জুন) মাঝরাতে উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদের নেতৃত্বে চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে এ চাল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ বলেন, চেয়ারম্যানের বাড়িতে ভি‌জিএ‌ফের ৫০ কেজি ওজনের ৩৫০ বস্তা চাল পেয়েছি। সরকারি চাল কেন তার বাড়িতে এনে রাখা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি বলেন, সরকারি চাল খাদ্য গুদামে মজুত থাকার কথা। সেখান থেকে বের করে বিতরণের জন্য সাময়িক সংরক্ষণ করতে হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গোডাউনে রাখতে পারেন। এর বাইরে কোনো ব্যক্তির বাড়িতে মজুত করার সুযোগ নেই। আপত দৃষ্টিতে তিনি অপরাধ করেছেন। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।

এ বিষয়ে মন্তব্য জানতে বাড়িতে চেয়ারম্যান সৈয়দ গোলাম মরতুজা শুক্কুরকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি

ইউপি চেয়ারম্যানের ঘরে মিলল ৩৫০ বস্তা সরকারি চাল

আপডেট সময় ০৬:১৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪