ঢাকা ১১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সপ্তাহে তিন দিন রাত ১০টা, তিন দিন ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট ২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে অগ্নিসংযোগ আয়-সম্পদে অসংগতি, বরগুনার সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা ক্যালেন্ডারে খালেদা জিয়ার পরিচয় ‘শেখ হাসিনার মা’, বিতর্কে তোলপাড় জাতীয় বিশ্ববিদ্যালয় সাফের প্রস্তুতিতে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা মুরাদনগরে হাজী ইদ্রিসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল কুমিল্লা উত্তরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সৌদির প্রতিরক্ষা জোরদারে সেনা পাঠাচ্ছে পাকিস্তান: ডন অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী বরগুনায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ

দাউদকান্দি পৌরসভার ৩৫ কোটি টাকার বাজেট ঘোষনা

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে পৌরসভার সভাকক্ষে প্রস্তাবিত ৩৫ কোটি ৩৩ লাখ ৪৮ হাজার ৬০৪ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র নাইম ইউসুফ সেইন। এবার বাজেটে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩০ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকা।
উদ্ধৃত দেখানো হয়েছে ২ কোটি ৩৮ লাখ ৫০ হাজার ৯শত ৬৯ টাকা। বাজেটে রাজস্ব আয় ১১ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৯শত ৫৯টাকা এবং রাজস্ব ব্যয় ৮ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা দেখানো হয়েছে। মোট উন্নয়ন আয় দেখানো হয়েছে ২৪কোটি ৭ লাখ ৩২হাজার ৬শত ৩৪ টাকা এবং উন্নয়ন ব্যয় ২২ কোটি ২লাখ টাকা।

মেয়র নাইম ইউসুফ সেইন বলেন, দাউদকান্দি পৌরসভাকে একটি নান্দনিক, যানজটমুক্ত সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে পৌরসভা প্রশাসন কাজ করছে। পৌরসভার বিভিন্ন উন্নয়ন এখন দৃশ্যমান। আপনাদের সার্বিক সহযোগিতা থাকলে আগামী ২০২৪-২৫ অর্থবছরে ঘোষিত বাজেট অনুযায়ী পৌরসভার সকল উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে পারব ইনশাআল্লাহ।

বাজেট সভায় পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান, হিসাব রক্ষক মো. শাহাদাত হোসেন, প্যানেল মেয়র এনামুল হক সরকার, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র নুরুন্নাহার খন্দকার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর লাভলী আক্তার, কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন, কাউন্সিলর সালাহউদ্দিনসহ রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সপ্তাহে তিন দিন রাত ১০টা, তিন দিন ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

দাউদকান্দি পৌরসভার ৩৫ কোটি টাকার বাজেট ঘোষনা

আপডেট সময় ০৪:৫৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪