ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিস আলম আহত রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক ফরিদপুর কোতোয়ালি থানার ওসির সাথে রিপোর্টার্স ক্লাব ফরিদপুর মতবিনিময়  মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ৩ জনকে জরিমানা  কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ, সম্পাদক সৈকত রেমিট্যান্সের বিনিময়ে ফিরল দুই ভাইয়ের লা’শ, হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায় কেরানীগঞ্জ দক্ষিণ সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ, জালিয়াতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ চেক ডিজঅনারের পর আদালতে মামলা, গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

প্রধান বিচারপতিকে অবমাননাকর চিঠি: দুই আইনজীবীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

প্রধান বিচারপতিকে দেওয়া একটি চিঠির কিছু বক্তব্য বিচার বিভাগের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে আদালত অবমাননার অভিযোগের প্রেক্ষাপটে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। এ বিষয়ে আদেশ আগামী ২১ জুলাই দেওয়া হবে।

রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ আদেশের এই দিন ধার্য করেন। এ সময় আদালতে অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশীদ ও আইনজীবী শাহ আহমেদ বাদল উপস্থিত হয়ে তাদের বক্তব্যের জন্য ক্ষমা চান।

গত ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এই কর্মসূচির কথা উল্লেখ করে ওই দুই আইনজীবী চিঠি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের মাধ্যমে প্রধান বিচারপতি বরাবর একটি চিঠি পাঠান।

ওই চিঠিটি পরে প্রধান বিচারপতির সামনে উপস্থাপন করা হয়। পরবর্তীতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ (সুয়ো মোটো) স্বতঃপ্রণোদিত আদেশে সুপ্রিম কোর্টের ওই দুই আইনজীবীকে তাদের চিঠির বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করেন। সে তলবে হাজির হলে গত ১১ জানুয়ারি আপিল বিভাগ এই দুই আইনজীবীকে আগামী চার সপ্তাহ সুপ্রিম কোর্টে কোনো মামলা পরিচালনা করতে পারবেন না বলে আদেশ দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধান বিচারপতিকে অবমাননাকর চিঠি: দুই আইনজীবীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

আপডেট সময় ১১:২৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪