ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

বিএনপি এই মুহূর্তে ক্ষমতায় যাবে এমন কথা বলেনি : আলাল

বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন,  দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি থামানো, জ্বালানি তেল ও গ্যাসের মূল্য কমানোর দাবিতে আমাদের কর্মসূচি চলছে। আমরা তো বলিনি বিএনপি এই মুহূর্তে ক্ষমতায় যাবে। খালেদা জিয়া কিংবা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হবে।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

বিএনপির মানুষের কষ্টের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে উল্লেখ করে আলাল বলেন, সেই কষ্ট মানুষ অনুভব করতে পেরেছে বলেই বিএনপির সমাবেশগুলোতে কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে।

বাংলাদেশের রাজনীতিতে একটি দৃশ্যমান পরিবর্তনে এসেছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের তিন দফার ক্ষমতার দুঃশাসনের হাত থেকে মানুষ মুক্তি চায়। তার প্রকৃত প্রমাণ হচ্ছে সমাবেশগুলো। মানুষের বেঁচে থাকার যে আকুতি সেই জায়গায় কোনো বিভেদ নেই।

বিএনপির এই নেতা বলেন, গার্মেন্টসের যারা মালিক তারা আবার একইসঙ্গে ব্যাংকের মালিক, ইন্ডাস্ট্রির যারা মালিক তারা আবার ব্যাংকেরও মালিক। তারাই আবার আওয়ামী লীগের সবচেয়ে বড় নেতা। আওয়ামী লীগের তহবিলের তারাই সবচেয়ে বেশি টাকা দেয়। তারপরও এই অর্থবছরে ৩৩ হাজার কোটি টাকা ঋণ খেলাপি কেন?

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আনিস আহমেদ, আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ূন আহমেদ ও সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

বিএনপি এই মুহূর্তে ক্ষমতায় যাবে এমন কথা বলেনি : আলাল

আপডেট সময় ০৪:১৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২