ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবিতে জিএসটি গুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী আসলে ও বালু উত্তোলন বন্ধ হবে না: কক্সবাজার শ্রমিকদলের সহ-সভাপতি মোস্তাক আহমেদ তথ্য গোপন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা দায়িত্ব পালনের ব্যর্থতায় ডিএসইকে তলব শিল্প খাতে গ্যাসসংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপরে হামলার প্রতিবাদে ববিতে ছাত্রশক্তির বিক্ষোভ  গাইবান্ধা এলজিইডিতে এক পদে দুই নির্বাহী প্রকৌশলী, ভোগান্তিতে ঠিকাদাররা ভারতে পালানোর সময় তিন সঙ্গীসহ শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

তীব্র গরমে গলে যাচ্ছে আব্রাহাম লিংকনের মোমের ভাস্কর্য!

  • সুমন সেন
  • আপডেট সময় ১১:১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • ৭২২ বার পড়া হয়েছে

এবার তীব্র দাবদাহে পুড়ছে ওয়াশিংটন, বোস্টনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরী। গরমে অতিষ্ঠ পূর্ব উপকূলের ১০ কোটিরও বেশি বাসিন্দা। জারি করা হয়েছে হিট অ্যালার্টও। এর মধ্যেই গরমে এবার ওয়াশিংটনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের মোমের ভাস্কর্য গলে পড়ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের ছয় ফুট লম্বা একটি মোমের ভাস্কর্য আছে। ভাস্কর্যটি তীব্র গরমে গলে পড়ছে। সম্প্রতি ওয়াশিংটনের তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ওঠে। এতে ওয়াশিংটনের ক্যাম্প বার্কারে রাখা মোমের তৈরি লিংকনের ভাস্কর্যটি বেঁকে বিকৃত হয়ে গেছে।

বিবিসি জানায়, প্রথমে ভাস্কর্যের মাথাটি প্রচণ্ড গরমে নুয়ে পড়ে। তারপর এর পা বেঁকে গেছে। কর্তৃপক্ষ এখন ভাস্কর্যটি মেরামত করছে। মোম মনুমেন্ট সিরিজের অংশ হিসেবে ভাস্কর্যটি তৈরি করেছেন মার্কিন শিল্পী স্যান্ডি উইলিয়ামস। ক্যাম্প বার্কার একটি গৃহযুদ্ধ-যুগের শরণার্থী শিবির, যেখানে পূর্বে ক্রীতদাস এবং মুক্ত আফ্রিকান আমেরিকানদের রাখা হয়েছিল। বর্তমানে এটি একটি প্রাথমিক বিদ্যালয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

তীব্র গরমে গলে যাচ্ছে আব্রাহাম লিংকনের মোমের ভাস্কর্য!

আপডেট সময় ১১:১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪