ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজস্ব কারখানা অচল, ঠিকাদার-নির্ভর আসবাব কেনে গণপূর্ত ৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী পরীক্ষা ছাড়া নিয়োগ পাওয়া সেই ১৪৩ কর্মী এবার তদন্তের মুখে মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়মের অভিযোগ বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নি‌তে ব্রুনাইকে অনু‌রোধ ছাত্রদলের নতুন কমিটি যেকোনো সময়, শীর্ষ পদে আলোচনায় যাদের নাম পবিপ্রবিতে জিএসটি গুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী আসলে ও বালু উত্তোলন বন্ধ হবে না: কক্সবাজার শ্রমিকদলের সহ-সভাপতি মোস্তাক আহমেদ তথ্য গোপন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

প্রেমের জেরে শরীরে আগুন লাগিয়ে নারী চিকিৎসকের আত্মহত্যা

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অপর্ণা বসাক রূপা (৩০) নামে ময়মনসিংহে এক নারী চিকিৎসক শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশের বলছে, ফেসবুকে স্ট্যাটাস থেকে ধারণা করা হচ্ছে— নারী চিকিৎসক প্রেমের কারণে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহত অপর্ণা বসাক রূপা (৩০)। তিনি ময়মনসিংহ নগরীর পণ্ডিতবাড়ি এলাকার একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে নিচতলায় মা জ্যোৎস্না বসাকের সঙ্গে গত দুই মাস ধরে বসবাস করে আসছেন। তিনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার প্রয়াত রতন বসাকের মেয়ে।

জানা যায়, ডা. অপর্ণা বসাক ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন।

নিহতের মা জ্যোৎস্না বসাকের বরাতে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক আনোয়ার হোসেন জানান, সোমবার রাত ১০টার পর খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন অপর্ণা। মঙ্গলবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে অপর্ণার ফেসবুক স্ট্যাটাস দেখে মেয়েকে ডাকাডাকি করলে সাড়া না পেয়ে স্থানীয় লোকজন দরজা ভেঙে আগুন নিভিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দেন।

মঙ্গলবার ভোরের দিকে অপর্ণা নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে প্রেমিক খন্দকার মাহাবুব এলাহীর উদ্দেশ্যে তিনি লিখেন— ‘ভালো থেকো, আমি আর পারছি না। হয়তো আমিও সবার মতো হেরে গেলাম। তোমাকে মুক্তি দিয়ে গেলাম।’

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, রাত ৪টা থেকে ৫টার মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেন নারী চিকিৎসক। প্রাথমিক তদন্তে প্রেমের কারণে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার করেছেন বলে ধারণা করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজস্ব কারখানা অচল, ঠিকাদার-নির্ভর আসবাব কেনে গণপূর্ত

প্রেমের জেরে শরীরে আগুন লাগিয়ে নারী চিকিৎসকের আত্মহত্যা

আপডেট সময় ১১:০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪