সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

নেতানিয়াহু শান্তিতে বিশ্বাস করেন না: ফিলিস্তিনি প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যের বিরোধপূর্ণ দেশ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইসরায়েলের নবনির্বাচিত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ‘শান্তিতে বিশ্বাস করেন না।’ কিন্তু যেহেতু নেতানিয়াহু আবারও প্রধানমন্ত্রী হয়েছেন তাই তার সঙ্গে বাধ্য হয়ে কাজ করতে হবে। খবর আল আরাবিয়ার।  

টানা কয়েক বছরের রাজনৈতিক অচলাবস্থার পর  গত ১ নভেম্বর অনুষ্ঠিত হওয়া ইসরায়েলের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে নেতানিয়াহুর জোট। এতে জোট প্রধান হিসেবে বেঞ্জামিন নেতানিয়াহু আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

মাহমুদ আব্বাস বিশ্বব্যাপী ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃত হলেও তার ক্ষমতা ইসরায়েলের দখলকৃত ওয়েস্ট ব্যাংক পর্যন্ত সীমিত। তিনি বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে চলা কয়েক যুগের দ্বন্দ্ব নিরসনে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে হবে।

ফিলিস্তিন টিভিতে প্রকাশিত মাহমুদ আব্বাসের সাক্ষাৎকারটি গত শুক্রবার ধারণ করা হয়। এটি ফিলিস্তিন ছাড়াও মিসরের টিভিতে প্রচারিত হয়। সাক্ষাৎকারটিতে এ প্রবীণ নেতা আরও বলেন, ‘আমার ইসরায়েলের সঙ্গে একটি সমস্যা আছে। ইসরায়েল আমার জমি ও আমার দেশ দখল করে আছে। কে প্রধানমন্ত্রী? নেতানিয়াহু। মনের ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে কাজ করতে আমি বাধ্য হয়েছি।’

ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা ২০১৪ সাল থেকে বন্ধ রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

নেতানিয়াহু শান্তিতে বিশ্বাস করেন না: ফিলিস্তিনি প্রেসিডেন্ট

আপডেট সময় ০১:১৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২