ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজস্ব কারখানা অচল, ঠিকাদার-নির্ভর আসবাব কেনে গণপূর্ত ৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী পরীক্ষা ছাড়া নিয়োগ পাওয়া সেই ১৪৩ কর্মী এবার তদন্তের মুখে মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়মের অভিযোগ বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নি‌তে ব্রুনাইকে অনু‌রোধ ছাত্রদলের নতুন কমিটি যেকোনো সময়, শীর্ষ পদে আলোচনায় যাদের নাম পবিপ্রবিতে জিএসটি গুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী আসলে ও বালু উত্তোলন বন্ধ হবে না: কক্সবাজার শ্রমিকদলের সহ-সভাপতি মোস্তাক আহমেদ তথ্য গোপন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

প্রধানমন্ত্রীর পক্ষে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের সম্মিলিত জরুরী সেবা প্রদান

সিলেটের গোয়াইনঘাটে পানিবন্দী হাওর এলাকায় বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সমন্বিত জরুরি সরকারি সেবা প্রদান কার্যক্রম পরিচালিত হয়েছে।

গোয়াইনঘাট উপজেলার হাওর এলাকায় বন্যার্ত পানিবন্দী জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদানের অংশ হিসেবে সমন্বিত সরকারি জরুরি সেবা প্রদান কার্যক্রম পরিচালিত হয়েছে।

মঙ্গলবার ২৫ জুন সকাল ১১:০০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত উপজেলার লেঙ্গুড়া হাওর এবং নন্দীরগাঁও এলাকার চলিতাবাড়ি, শিয়ালাহাওর, জলুরমুখ এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম এর নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলায় সমন্বিত জরুরি সরকারি সেবা কার্যক্রমের টিম গুলোকে সমন্বয় করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ।

উপজেলা প্রশাসন গোয়াইনঘাট এর উদ্যোগে যেসব জরুরি সরকারি সেবা প্রদান করা হয়েছে:
১) হাওর এলাকার জনগণের পানি বাহিত রোগ প্রতিরোধে ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বন্যার্তদের ফ্রি মেডিকেল ক্যাম্প (চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ঔষধ প্রদান, খাবার স্যালাইন বিতরণ)। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা এর নেতৃত্বে পরিচালিত হয় মেডিকেল ক্যাম্পটি। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা কর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।

২) জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পক্ষ থেকে বিশুদ্ধ পানি সরবরাহ সেবা প্রদান করা হয়েছে। বিতরণ করা হয়েছে ১০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ১০০ টি বিশুদ্ধ পানি সহ জেরিকেন ( ১০ লিটার ধারণ ক্ষমতার), হাইজিন কীট- ৪০ টি ( প্রতি ১০ পরিবার ১ টি কীট ব্যবহার করতে পারবেন)।
৩) গোয়াইনঘাট থানার উদ্যোগে ৪০০ জনকে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়েছে। থানার ওসি মো: রফিকুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে রান্না করা খাবার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
৪) গবাদিপশুর বন্যাকালীন বিশেষ স্বাস্থ্য সেবা পরিচর্যা করেন ভেটেরিনারি সার্জন ডা. সাবের ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জামাল খানের টিম। এসময় ৪০ টি পরিবারকে গবাদিপশুর গো-খাদ্য , জরুরি ঔষধ ও ভিটামিন প্রদান করা হয়েছে।
৫) বন্যা কালীন কৃষি ও কৃষকের সুরক্ষা সেবা প্রদান করেন উপজেলা কৃষি অফিসার। এসময় শাক-সবজির বীজ এবং বন্যাকালীন সময়ে ধান সংরক্ষণ পদ্ধতি সম্পর্কিত পরামর্শ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনির কৃষি টিম।
৬) একই সাথে বন্যা দুর্গত এলাকার বয়স্ক, প্রতিবন্ধীদের সামাজিক সুরক্ষা সহায়তা প্রদানের জন্য তথ্য সংগ্রহ করেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব আবু কাওসার।

সমন্বনিত সেবা কার্যক্রমে সরকারি সংস্থাগুলোর পাশাপাশি এনজিও সংস্থাগুলো অংশ নিয়েছে।

ওয়ার্ল্ড ভিশন এনজিও-র পক্ষ থেকে ১০ হাজার পানি বিশুদ্ধকরণ পাউডার প্যাকেট বন্যা দুর্গত ৫০০ পরিবারকে বিতরণ করেন।
এ সমন্বিত সেবা প্রদান কার্যক্রমে উপজেলার সুশীল সমাজের প্রতিনিধি সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হক উপস্থিত ছিলেন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগকালীন সময়ে সমন্বিত জরুরি সেবা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজস্ব কারখানা অচল, ঠিকাদার-নির্ভর আসবাব কেনে গণপূর্ত

প্রধানমন্ত্রীর পক্ষে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের সম্মিলিত জরুরী সেবা প্রদান

আপডেট সময় ০৭:২৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪