ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের মূলহতাসহ গ্রেফতার ৫

কুমিল্লায় পাসপোর্ট বানিয়ে দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগে দালাল চক্রের মূলহোতা মোঃ ফজল (৪৩) সহ ৫ প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার (২৩ জুন) র‍্যাব ১১ সিপিসি ২ এর দেওয়া এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানী অধিনায়ক মাহমুদুল হাসান।

গ্রেফতারকৃত সদস্যরা হলো- দেবিদ্বার উপজেলার জাফরাবাদ এলাকার মৃত রমিজ উদ্দিনের ছেলে মোঃ ফজল (৪৩), একই একাকার আবদুল লতিফের ছেলে মোঃ ওমর ফারুক (৩৫), কুমিল্লা নগরীর আড়াইউড়া এলাকার মৃত আবদুল আজিজের ছেলে মোঃ আলমগীর হোসেন (৬০), ছোটরা এলাকার মোঃ জামাল মিয়ার ছেলে মোঃ জনি (২২), রাজাপুর এলাকার বিল্লাল হোসেনের ছেলে ফয়সাল আহমেদ (২১)।

র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান জানান, অসংখ্য ভুক্তভোগী দালাল চক্রের সদস্যকে পাসপোর্ট করতে দিয়ে অতিরিক্ত টাকা নেওয়ার পরেও যথাসময়ে পাসপোর্ট পায়নি বলে আমাদের নিকট লিখিত ও মৌখিক অভিযোগ করেন।

এর সূত্র ধরে গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রবিবার (২৩ জুন) দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী থানার নোয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতাসহ ৫জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯৭টি ডেলিভারি স্লীপ, ১০টি পাসপোর্ট চালান ও ৩টি মোবাইলসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়। মূলত, তারা সাধারণ মানুষকে সহজভাবে পাসপোর্ট তৈরি করার নাম করে বিভিন্ন এজেন্টের কাছে নিয়ে আসে।

এই এজেন্ট গ্রুপ ভুক্তভোগীদের অনলাইন আবেদন ও ব্যাংক ড্রাফট করে দেওয়ার পাশাপাশি দ্রুত সময়ে পাসপোর্ট দিবে বলে ডেলিভারী স্লীপ নিজেদের নিকট রেখে দেয় এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে পাসপোর্ট ডেলিভারী করার নির্দিষ্ট তারিখ নিধারণ করে। এভাবেই তাদের কাছে টাকা জমা দিলে তারা বিভিন্নভাবে প্রয়োজনীয় কাগজপত্র জালিয়াতি মাধ্যমে প্রস্তুত করে সকল কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করার ব্যবস্থা করে আসছিল।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের মূলহতাসহ গ্রেফতার ৫

আপডেট সময় ০১:৫২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪